বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৭:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

লক্ষাধিক টাকার গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৩০ ডিসেম্বর, ২০২১
  • ৪৩১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জ নতুন ব্রীজ এলাকা থেকে লক্ষাধিক টাকার গাঁজাসহ তানজিনা আক্তার (২১) নামের এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। গতকাল বুধবার দুপুরে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের সহকারী পরিচালক একেএম দিদারুল আলমের নেত”ত্বে একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করে।
আটককৃত তানজিনা আক্তার নরসিংদি জেলার রায়পুরা এলাকার আবুল বাশারের কন্যা।
সহকারী পরিচালক একেএম দিদারুল আলম জানান, নতুন ব্রীজ এলাকাটি দিয়ে জেলার বিভিন্ন স্থানে মাদক সরবরাহ করা হয়। এরই প্রেেিত গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালান তারা। এসময় ১ লাখ ২০ হাজার টাকা মূল্যের ৬ কেজি গাঁজাসহ তানজিনা আক্তার নামে এক নারীকে হাতেনাতে আটক করা হয়।
তিনি জানান, পরে ওই নারী মাদক বিক্রেতার বিরুদ্ধে মামলা দিয়ে চুনারুঘাট থানায় হস্তান্তর করা হয়েছে। এদিকে, মাদক অভিযান শেষে নতুন ব্রীজ এলাকায় এক জনসচেতনতামূলক মাদক বিরোধী কর্মসূচি পালন করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর।
এসময় সহকারী পরিচালক একেএম দিদারুল আলম জনগণকে মাদকের কুফল সম্পর্কে অবগত করেন। এছাড়াও নিয়মিত এমন অভিযান চলবে বলে জানান তিনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com