বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৭:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

ঢাকা বিমানবন্দরে স্বর্ণসহ হবিগঞ্জর আতাউর আটক

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৩০ ডিসেম্বর, ২০২১
  • ৫৮৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ অবৈধভাবে নিয়ে আসা ৫ কেজিরও বেশি স্বর্ণসহ ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটক হয়েছে আতাউর রহমান নামের এক যাত্রী। তার বাড়ি সিলেট বিভাগের হবিগঞ্জ জেলায়। আজ বুধবার সকালে বিমানবন্দরে তাকে আটক করে ঢাকা কাস্টম হাউস।
ঢাকা কাস্টমসের ডেপুটি কমিশনার (প্রিভেন্টিভ) সানোয়ারুল কবির জানান, আটক ব্যক্তি হবিগঞ্জের বাসিন্দা আতাউর রহমান। তিনি সংযুক্ত আরব আমিরাতের শারজাহ থেকে বুধবার সকালে একটি ফাইটে দেশে এসেছেন।
তিনি আরও জানান, আতাউর রহমানের ব্যাগেজগুলো স্ক্যানিং করে দুইটি বড় হ্যামারের মধ্যে স্বর্ণের অস্তিত্ব পাওয়া যায়। পরে বিমানবন্দরে কর্মরত বিভিন্ন সংস্থার প্রতিনিধির উপস্থতিতে যাত্রীর ব্যাগেজে থাকা হ্যামার কেটে ঘোষণা বহির্ভূত ৪৪টি স্বর্ণের বার এবং যাত্রীর প্যান্টের ভেতর থেকে স্বর্ণালংকারসহ সবমিলিয়ে ৫ দশমিক ১৮ কেজি স্বর্ণ জব্দ করা হয়। সানোয়ারুল কবির জানান, জব্দকৃত স্বর্ণের মূল্য প্রায় ৩ কোটি ৪০ লাখ টাকা।
এ ঘটনায় আতাউর রহমানের বিরুদ্ধে কাস্টমস আইন ও ফোজদারি আইনে মামলা হবে বলেও জানিয়েছেন তিনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com