বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৬:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

বানিয়াচংয়ে মৎস্য সপ্তাহ উপলক্ষে র‌্যালী ও সভা

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০১৪
  • ৬২৫ বা পড়া হয়েছে

বানিয়াচং প্রতিনিধি ॥ বানিয়াচংঙ্গে জাতীয় মৎস্য সপ্তাহ-২০১৪ উৎযাপন উপলক্ষে র‌্যালী, পোনামাছ অবমুক্তি ও আলোচনা সভা শেষে সপ্তাহ ব্যাপী কর্মসূচির উদ্বোধন করেন বানিয়াচং উপজেলা চেয়ারম্যান শেখ বশীর আহমদ। এ উপলক্ষে সকাল ১০টায় বানিয়াচং উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা মৎস্য দপ্তর আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার এস.এম.মুনীর উদ্দিন। প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান শেখ বশীর আহমদ। বিশেষ অতিথি ছিলেন হবিগঞ্জ জেলা ইউ.পি চেয়ারম্যান সমিতির সভাপতি মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মমিন, উপজেলা সমবায় কর্মকর্তা আলা উদ্দিন মিয়া। উপজেলা মৎস্য সহকারী মোঃ হাবিবুর রহমান এর পরিচালনায় অনুষ্টিত সভায় স্বাগত বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা রমনী মোহন পাল। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন ব্র্যাকের ফিসারী কো-অর্ডিনেটর জীবন কুমার রায়, বিশ্বপাত দাস প্রমুখ। সভা শেষে অতি দরিদ্র মৎস্যজীবি গন্দর্ভপুরের মনিন্দ্র চন্দ্র দাসের ছয় জনের গ্র“পকে ১টি, ভাটিপাড়ার বিশ্বপতি দাসের গ্র“পকে ১টি, গুনই এর এংরাজ মিয়ার গ্র“পকে ও হারুনীর প্রেমানন্দ দাসের ছয়জনের গ্র“পকে ১টি করে কোনাবেড় জাল হস্তান্তর করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com