বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

নবীগঞ্জে কৃষকদের বীজ ও সার বিতরন

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০১৪
  • ৫৩২ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ গতকাল বুধবার দুপুরে নবীগঞ্জ উপজেলা হলরুমে রোপা আমন প্রনোদনা কর্মসুচীর আওতায় কৃষকদের মধ্যে বীজ সার বিতরন করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহম্মদ লুৎফর রহমানের সভাপতিত্বে ও কৃষি কর্মকর্তা মোঃ দুলাল উদ্দিনের পরিচালনায় উক্ত বিতরন অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন, হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এম এ মুনিম চৌধুরী বাবু। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলমগীর চৌধুরী, পৌর মেয়র অধ্যাপক তোফাজ্জল ইসলাম চৌধুরী, সহকারী কমিশনার (ভুমি) মোঃ মাহমুদুল হক, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ইমদাদুর রহমান মুকুল, সাধারন সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, উপজেলা জাতীয় পার্টির সাধারন সম্পাদক মাহমুদ চৌধুরী, ইউপি চেয়ারম্যান ইমদাদুর রহমান মুকুল, যুব উন্নয়ন কর্মকর্তা মনিরুল ইসলাম, দৈনিক যুগান্তর প্রতিনিধি মোঃ সরওয়ার শিকদার প্রমুখ। উক্ত বীজ সার বিতরন অনুষ্টানে উপজেলার প্রায় ৬২০ জন কৃষকের মধ্যে ৫ কেজি বীজ, ২০ কেজি ডেএপি সার, ১০ কেজি এমও পি সার বিতরন করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com