বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৪:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

নবীগঞ্জের দিনারপুর উচ্চ বিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস ও স্বাধীনতার সূবর্ণ জয়ন্তী উদযাপন

  • আপডেট টাইম রবিবার, ১৯ ডিসেম্বর, ২০২১
  • ৪৯৯ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ নবীগঞ্জের উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান দিনারপুর উচ্চ বিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদায় বিভিন্ন কর্মসূচির মাধ্যমে মহান বিজয় দিবস ও স্বাধীনতার সূবর্ণ জয়ন্তী উদযাপন করা হয়েছে।
কর্মসূচির মাঝে ছিল আলোকসজ্জা,জাতীয় পতাকা উত্তোলন, শহীদদের স্মরণে পূস্পস্তবক অর্পণ, শেখ রাসেল দেয়ালিকার উদ্বোধন, বিভিন্ন ইভেন্টে ছাত্র ছাত্রীদের প্রতিযোগিতা, আলোচনা সভা ও দোয়া মাহফিল। বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুর্শেদ ইউ জামান রশিদ এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নিজাম উদ্দিন তালুকদার, সহকারী প্রধান শিক্ষক কৃপেশ চক্রবর্তী, সিনিয়র শিক্ষক মহসিনুর রহমান, এডহক কমিটির অভিভাবক সদস্য জমসেদ আলী, সাবেক সদস্য গোলাম মর্তুজা স্বপন, অভিভাবক ইমরান মিয়া, জাহেদ আহমেদ চৌধুরী, মহিবুর রহমান রুকুদ, দেওয়ান তোফাজ্জল চৌধুরী প্রমুখ। আলোচনা সভা শেষে শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com