মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৯:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

জামায়াত-বিএনপি দেশ বিরোধী ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে-ডাঃ মুশফিক

  • আপডেট টাইম মঙ্গলবার, ১ জুলাই, ২০১৪
  • ৫৯৫ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ হবিগঞ্জ জেলা পরিষদের প্রশাসক ডাঃ মুশফিক হুসেন চৌধুরী বলেছেন, জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে ক্ষুধা ও দারিদ্রমুক্ত ডিজিটাল বাংলাদেশ বিনির্মানের লক্ষ্যে দেশের উন্নয়নে কাজ করে যাচ্ছেন। আর জামায়াত বিএনপি দেশ বিরোধী ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। এদেশের স্বাধীনচেতা মানুষ একাত্তরে পরাজিত শক্তির সকল বাধা বিপত্তি উপেক্ষা করে আওয়ামীলীগকে সরকার পরিচালনায় দায়িত্ব দিয়েছে।
গতকাল বিকালে তিনি নবীগঞ্জ সদর ইউনিনের মুরাদপুর গ্রামে ৭ লাখ টাকা ব্যয়ে কালভার্ট নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপনকালে প্রধান অতিথির বক্তৃতাকালে উপরোক্ত কথা বলেন। ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি জমরু মিয়ার সভাপতিত্বে সাধারণ সম্পাদক সিরাজুল হক চৌধুরীর পরিচালনায় সুধী সমাবেশে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক জাবেদুল আলম চৌধুরী সাজু। বক্তব্য রাখেন, ইউপি মেম্বার শানু মিয়া, আব্দুল কাইয়ুম মাষ্টার, ছাওধন দাশ, আশরাফ আলী, আব্দুর রহিম, একন মিয়া, রবি দাশ, আবু সালেহ জীবন, আসাদ হুসেন চৌধুরী, সাইদুর রহমান প্রমূখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com