বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০২:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

মানিক চৌধুরী পাঠাগারের শীতবস্ত্র বিতরণ

  • আপডেট টাইম মঙ্গলবার, ৩০ নভেম্বর, ২০২১
  • ৪৩৫ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ মানিক চৌধুরী পাঠাগার হবিগঞ্জের উদ্যোগের শীতবস্ত্র বিতরণ অব্যাহত আছে। দ্বিতীয় বারের মতো রবিবার সন্ধ্যায় দরিদ্রদের মাঝে শীতবস্ত্র (সুয়েটার) বিতরণ করা হয়েছে। পাঠাগারের নীচতলার বেদীতে আনুষ্ঠানিকভাবে শীতবস্ত্রগুলো বিতরণ করে দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন- মানিক চৌধুরী পাঠাগার পরিচালনা কমিটির সভাপতি অধ্যাপক ইকরামুল ওয়াদুদ, দাতা ও প্রতিষ্ঠাতা আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী, মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষক শেখ ফজলে এলাহী, প্রভাষক তানসেন আমিন, আব্দুল হাছিব চৌধুরী, অনুপ কুমার দেব, মোঃ আবু মোতালেব খান, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আব্দুজ জাহের, সৈয়দ সামাউন বখত, মসজিদের ইমাম, মন্দিরের পুরোহিত। এ প্রসঙ্গে কমান্ডেন্ট মানিক চৌধুরীর কন্যা ও মানিক চৌধুরী পাঠাগারের প্রতিষ্ঠাতা সাবেক সাংসদ আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী বলেন, পাঠাগার বই পড়ানো ও জ্ঞান বিতরণের মানবকল্যাণে সেবামূলক কাজ করে যাচ্ছে। সেই সাথে অসহায় মানুষের পাশে রয়েছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com