বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

নবীগঞ্জের ইউপি নির্বাচনে লাঙ্গলের ৪ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত

  • আপডেট টাইম মঙ্গলবার, ৩০ নভেম্বর, ২০২১
  • ৩১৭ বা পড়া হয়েছে

এটিএম সালাম, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জ উপজেলার ১৩টি ইউনিয়ন পরিষদের নির্বাচনে দেশের বর্তমান প্রধান বিরোধী দল জাতীয় পার্টি ৪টি ইউনিয়নে ৪ জনকে চেয়ারম্যান পদে তাদের দলীয় মনোনয়নপত্র দেয়। জাপা চেয়ারম্যান জিএম কাদের এর স্বাক্ষরিত মনোনয়নপত্র প্রদান করলেও ওই ইউনিয়ন গুলো নবীগঞ্জ উপজলার জাতীয় পার্টি সহযোগি সংগঠনের কোন নেতাকর্মীকে নির্বাচনী মাঠে দেখা যায়নি। বিপুল ভোটে পরাজয় বরণ করেন জাপা’র ৪ প্রার্থী। তারা হলেন, ইনাতগঞ্জ ইউনিয়নে জাপা প্রার্থী শাহীন আহমদ (লাঙ্গল) ১৯৭ ভোট পেয়ে জামানত হারান। দীঘলবাক ইউনিয়নের লাঙ্গলের প্রার্থী মোঃ আব্দুল হান্নান চৌধুরী (চান মিয়া) ৩২৫ ভোট পেয়ে জামানত বাজেয়াপ্ত হয়। করগাওঁ ইউনিয়নের জাতীয় পার্টির প্রার্থী মোঃ সাইদুল ইসলাম (লাঙ্গল) ১০২ ভোট পেয়ে জামানত হারিয়েছেন। নবীগঞ্জ সদর ইউনিয়নে মুফতি মিয়া (লাঙ্গল) প্রতীক নিয়ে ৬৮৮ ভোট পান। তিনিও জামানত হারান এবং কালিয়ার ভাঙ্গা ইউনিয়নের জাপা প্রার্থী মোঃ হাফিজুর রহমান চৌধুরী (লাঙ্গল) ১৩৬ ভোট পেয়ে জামানত হারিয়েছেন। ওই উপজেলায় জাতীয় পার্টির সাবেক এমপি ও কেন্দ্রীয় নেতা থাকা সত্ত্বেও এমন ভরাডুবি ও জামানত হারানোর ঘটনায় এলাকায় ঝড় উঠে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com