রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ০৮:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
তেলিয়াপাড়ায় মুক্তিযোদ্ধা জনতার সমাবেশে এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ॥ মুক্তিযুদ্ধের সময় শেখ মুজিব বন্দি হয়ে পাকিস্তানে চলে গিয়েছিলেন শহরে পারিবারিক কলহের জের ॥ শিশুকে পুকুরে নিক্ষেপ বাহুবলে মিড ডে মিল কর্মসূচিতে অনিয়ম ॥ বঞ্চিত শিক্ষার্থীরা খোয়াই নদীতে গোসল করতে নেমে কিশোর নিখোঁজ হবিগঞ্জ উন্নয়ন সংস্থার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন বিজিবির অভিযানে ৪৪ লাখ টাকা মূল্যের জিরা ও ফুচকা জব্দ বাহুবলে এক যুগেও চালু হয়নি ট্রমা সেন্টার ॥ ভোগান্তিতে মানুষ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ১৩ কেজি গাঁজা উদ্ধার পল্লী চিকিৎসক এমদাদুল হক বেলালের উপর দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে উজিরপুরে মানববন্ধন ও বিক্ষোভ আজ ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবস ॥ চুনারুঘাট পৌছেছেন এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম

আজ সাবেক এমপি আব্দুল মোছাব্বির’র মৃত্যু বার্ষিকী

  • আপডেট টাইম রবিবার, ২৮ নভেম্বর, ২০২১
  • ৫৪১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ আজ ২৮ নভেম্বর রবিবার হবিগঞ্জের প্রবীন জননেতা হবিগঞ্জ-১ (বাহুবল-নবীগঞ্জ) আসনের সাবেক এমপি, বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের সাবেক সভাপতি ও জেলা বারের সাবেক সভাপতি এবং সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুল মোছাব্বির এর ৩য় মৃত্যু বার্ষিকী। এ উপলক্ষে রবিবার সন্ধ্যায় হবিগঞ্জ শহরের রাজনগর ইসলামিয়া এতিমখানায় তার পরিবারের পক্ষ থেকে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
এডভোকেট আব্দুল মোছাব্বির ১৯৮৮ সালে জাসদ থেকে হবিগঞ্জ ১ আসনের এমপি নির্বাচিত হন। ১৯৯১ সালের নির্বাচনেও তিনি অংশ নেন। পরে আওয়ামীলীগে যোগদান করেন। তিনি হবিগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি এবং সাধারন সম্পাদকের দায়িত্ব পালনের পাশাপাশি বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক কর্মকান্ডে জড়িত ছিলেন। দীর্ঘদিন রোগ ভোগের পর ২০১৮ সালের ২৮ নভেম্বর তিনি ইন্তেকাল করেন। দীর্ঘদিন তিনি আমেরিকায় বসবাস করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে ও ৫ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে যান।
তার একমাত্র ছেলে এডভোকেট সুলতান মাহমুদ জেলা পরিষদের সদস্য। সে জেলা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক এবং বর্তমানে জেলা আওয়ামীলীগের সদস্য। আব্দুল মোছাব্বির এমপির ১ মেয়ে লন্ডনে এবং ৪ মেয়ে আমেরিকায় বসবাস করেন।

 

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com