বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৩:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

প্রথমবারের মতো নারী বিশ্বকাপে বাংলাদেশ

  • আপডেট টাইম রবিবার, ২৮ নভেম্বর, ২০২১
  • ৩৫৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ আফ্রিকা অঞ্চলে করোনার নতুন ধরন ছড়িয়ে পড়ায় আইসিসি প্রমীলা ওয়ানডে বিশ্বকাপের বাছাইপর্ব বাতিল করেছে আইসিসি। ফলে প্রথমবারের মত ওয়ানডে বিশ্বকাপে কোয়ালিফাই করেছে বাংলাদেশ।
জিম্বাবুয়েতে অনুষ্ঠিত হচ্ছিল প্রমীলা ওয়ানডে বিশ্বকাপের বাছাইপর্বের খেলা। পাকিস্তান ও যুক্তরাষ্ট্রকে হারিয়ে বাংলাদেশ নিজেদের লক্ষ্যে ভালোভাবেই এগিয়ে যাচ্ছিল। যদিও সর্বশেষ ম্যাচে থাইল্যান্ডের কাছে হেরে যায় নিগার সুলতানার দল। এবার করোনার নতুন ধরনের সংক্রমণ আফ্রিকায় ছড়িয়ে পড়ায় বাধ্য হয়ে বাছাইপর্ব বাতিল করেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। বাছাইপর্বের বাকি অংশ সম্পন্ন না করে বাংলাদেশ, পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজকে আগামী প্রমীলা ওয়ানডে বিশ্বকাপে কোয়ালিফাইড হিসেবে ঘোষণা করা হয়েছে।
আগামী ৪ মার্চ শুরু হবে প্রমীলা ওয়ানডে বিশ্বকাপের এবারের আসর। এতে বাংলাদেশ, পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজ ছাড়াও অংশ নেবে স্বাগতিক নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও ভারত।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com