বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ১০:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

নবীগঞ্জে ১৩৩ পিছ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আজগর আটক

  • আপডেট টাইম শনিবার, ২৭ নভেম্বর, ২০২১
  • ৪২৩ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে ১৩৩ পিছ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী উপজেলা ছাত্রলীগের সাবেক নেতা আজগর আলী (২৫) কে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৫ নভেম্বর) দিবাগত গভীর রাতে নিজ বাড়ি থেকে তাকে আটক করে পুলিশ। এ সময় তার ঘর তল্লাশী করে ১৩৩ পিছ ইয়াবা উদ্ধার করা হয়েছে। ধৃত আজগর আলী পৌর শহরের রাজনগর গ্রামের রুস্তম আলীর ছেলে। পুলিশ সূত্রে জানা যায়, উক্ত আজগর আলী দীর্ঘদিন ধরে নবীগঞ্জ শহরসহ বিভিন্ন স্থানে মাদক ব্যবসার সিন্ডিকেট গড়ে তোলে। সে বিভিন্ন স্থান থেকে ইয়াবা ট্যাবলেট সংগ্রহ করে বিক্রি করে আসছে। নিজেও ইয়াবা আসক্ত। বৃহস্পতিবার (২৫ নভেম্বর) পুলিশ গোপন সূত্রে জানতে পারে ধৃত আজগর আলী ইয়াবা এর নতুন চালান এনে বিক্রি করার জন্য তার বাড়িতে অবস্থান করছে। গোপন সংবাদের ভিত্তিতে নবীগঞ্জ থানার ওসি ডালিম আহমদের নেতৃত্বে এবং এসআই অমিতাভ দাস তালুকদার, এসআই সমিরন দাস, এসআই বিজয় দেবনাথ, এসআই মোস্তাফিজুর রহমানের সহযোগিতায় একদল পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে রাত ২ টায় তাকে গ্রেপ্তার করে। এ সময় তার আয়ত্তে থাকা ১৩৩ পিছ ইয়াবা উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে নবীগঞ্জ থানায় সংশ্লিষ্ট আইনে একটি মামলা নং-১২ তারিখ (২৬/১১/২০২১ইং) দায়ের করা হয়েছে। শুক্রবার সকালে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com