বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০১:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

আউশকান্দি ইউনিয়নের ৮নং ওয়ার্ড নির্বাচনে লড়াই হবে দ্বিমুখী

  • আপডেট টাইম শনিবার, ২৭ নভেম্বর, ২০২১
  • ৪১৭ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ আগামী ২৮ নভেম্বর নবীগঞ্জ উপজেলার ১৩টি ইউনিয়নের ১১৭টি ওয়ার্ডে নির্বাচন। তন্মধ্যে আউশকান্দি ইউনিয়নের ৮নং ওয়ার্ডে মেম্বার পদে লড়ছেন ৬ জন প্রার্থী। নবীগঞ্জের আউশকান্দি ইউনিয়নের ৮নং ওয়ার্ডে এবারের নির্বাচনে বর্তমান মেম্বার খালেদ আহমেদ জজ (তালা) হাফিজুর রহমান সেকেল (মোরগ) সাবেক মেম্বার সিজিল ইসলাম সেজলু (ফুটবল) হাজী ফুল মিয়া (ঘুড়ি) জুয়েল আহমেদ (আপেল) বশির আহমেদ (টিউবওয়েল) প্রতীক নিয়ে নির্বাচনী মাঠে লড়ছেন।
এখানে ২ জনই মেম্বার প্রার্থীর লড়াই হবে হাড্ডাহাড্ডি। ইতিমধ্যে প্রার্থীদের প্রচারনায় সরগরম হয়ে উঠেছে নির্বাচনী এলাকা। পোষ্টার লিফলেট চেয়ে গেছে নির্বাচর্নী এলাকা। প্রত্যেক প্রার্থী এখন ব্যস্ত সময় কাটাচ্ছেন। প্রচারণায় ৬ জনই সমানে সমান। ভোটের দিন যত ঘনিয়ে আসছে ততই পাল্টে যাচ্ছে ভোটের হিসাব নিকাশ। বর্তমান মেম্বার খালেদ আহমেদ জজ (তালা) ও হাফিজুর রহমান সেকেল (মোরগ) শক্ত অবস্থানে ভোটের লড়াই বেশ জমে উঠেছে। তবে মুল লড়াই ২ জন প্রার্থীই সমান সমান কেউ কারো থেকে কোন অংশে কম নয়। সাধারণ ভোটার মনে করচ্ছেন ভোটে শেষ পর্যন্ত বর্তমান মেম্বার খালেদ আহমেদ জজ, হাফিজুর রহমান সেকেল মোরগ মার্কার লড়াই হবে। এখন পর্যন্ত প্রচারণায় এবং জনমতে এগিয়ে আছেন বর্তমান মেম্বার খালেদ আহমেদ জজ তিনি রাস্তা ঘাট সামাজিক বিচার সহ বিভিন্ন ভাতা দিয়ে জনগণের মন জয় করে নেন। তার সাথে তুমুল লড়াই হবে সাবেক সফল মেম্বার হাজী আব্দুল রুপের আপন ছোট হাফিজুর রহমান সেকেলের। ভোটারদের সাথে আলাপ করে এমন তথ্য পাওয়া যায়। অবাধ সুষ্টু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে মনে করছেন ভোটাররা। ২ জনের লড়াই ইতি মধ্যেই জমে উঠেছে। সাধারণ ভোটারদের সাথে আলাপ করে জানা যায়, এ ওয়ার্ডে প্রতিদ্বন্দ্বী ৬ জনই নিরসভাবে প্রচার চালিয়ে যাচ্ছেন। ফলে ২ জন রয়েছেন আলোচনার কেন্দ্র বিন্দুতে। ২৮ নভেম্বর অনুষ্ঠিত নির্বাচনে উৎসব আমেজে ভোট হবে বলে আশাবাদ ব্যক্ত করেন ভোটারা।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com