বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ১২:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

শহরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে যুবককে কুপিয়ে ক্ষতবিক্ষত

  • আপডেট টাইম শনিবার, ২৭ নভেম্বর, ২০২১
  • ৩৩৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের রাজনগরে তুচ্ছ ঘটনা নিয়ে মারুফ মিয়া (১৫) নামের এক এসএসসি পরীক্ষার্থীকে কুপিয়ে ক্ষতবিক্ষত করেছে একদল যুবক। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় উত্তেজনা বিরাজ করছে। যে কোন সময় রক্তক্ষয়ী সংঘর্ষের আশংকা করা হচ্ছে। সে ওই এলাকার সাঈদ মিয়ার পুত্র। জানা যায়, একই এলাকার আলা উদ্দিনের পুত্র সাকিব মিয়ার সাথে মারুফের ব্যাডমিন্টন খেলা নিয়ে বাকবিতন্ডা হয়। এতে সাকিব ও তার বন্ধুরা ক্ষিপ্ত হয়ে উঠে। গতকাল শুক্রবার বিকেলে মারুফ রাজনগর এলাকার একটি মাঠে ব্যাডমিন্টন খেলতে গেলে পূর্ব থেকে উৎপেতে থাকা সাকিব, তাজুল ইসলামের পুুত্র রাকিব ও রহমান মিয়ার পুত্র সোহানসহ একদল যুবক তাকে কুপিয়ে আহত করে। এক পর্যায়ে মারুফ দৌড়ে ৭নং ওয়ার্ড কাউন্সিলর সালাউদ্দিন টিটুর বাসায় গিয়ে প্রাণে রক্ষা পায়।
খবর পেয়ে ঘটনাস্থল পুলিশ পরিদর্শন করে। স্থানীয় লোকজন মারুফকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করে। তার অবস্থা আশংকাজনক বলে ডাক্তার জানিয়েছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com