বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৩:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

নবীগঞ্জের আউশকান্দি ইউপিতে নির্বাচন স্থগিতের আদেশ স্থগিত

  • আপডেট টাইম শুক্রবার, ২৬ নভেম্বর, ২০২১
  • ২৪৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ সীমানা নির্ধারণ সংক্রান্ত জটিলতায় নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়ন পরিষদ নির্বাচন স্থগিত করার আদেশ স্থগিত করেছেন সুপ্রীম কোর্টের আপিল আদালত। রাষ্ট্রপক্ষের আপিলের প্রেক্ষিতে বুধবার আদালত এ আদেশ দেন আপিল বিভাগের বিচারপতি উবায়দুল হাসান। নির্বাচন স্থগিতের আদেশ ৬ সপ্তাহের জন্য স্থগিত করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে জেলা নির্বাচন কর্মকর্তা মো. সাদেকুল ইসলাম জানান, উচ্চ আদালতের এ আদেশের ফলে এখন আউশকান্দি ইউনিয়নে ভোট গ্রহণে আর কোন বাধা নেই। এ ইউনিয়নে ২৮ নভেম্বরই ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। সুপ্রিম কোর্ট ৬ সপ্তাহের জন্য নির্বাচন স্থগিতের আদেশ স্থগিত করেছেন।
উল্লেখ্য, সীমানা নির্ধারণ সংক্রান্ত জটিলতার ঘটনায় ইউপি চেয়ারম্যান মহিবুর রহমান হারুনের আবেদনের প্রেক্ষিতে মঙ্গলবার (২৩ নভেম্বর) হাইকোর্ট ওই ইউনিয়নে নির্বাচন স্থগিতের আদেশ দেন। চেয়ারম্যান মহিবুর রহমান হারুনের পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী সুফিয়া আহমেদ একটি রিট পিটিশন দায়ের করেন। এতে এলজিআরডি মন্ত্রণালয়ের স্থানীয় সরকার সচিব, জেলা প্রশাসক হবিগঞ্জ, জেলা প্রশাসক মৌলভীবাজার, উপজেলা নির্বাহী অফিসার নবীগঞ্জ, উপজেলা নির্বাহী অফিসার মৌলভীবাজার সদর, সহকারী কমিশনার (ভূমি) নবীগঞ্জ ও ১নং খলিলপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মৌলভীবাজার সদরকে বিবাদীভূক্ত করা হয়েছে। রিট পিটিশন নং ৯২০৭/২০২১। রিট পিটিশনে মহিবুর রহমান হারুন উল্লেখ করেন, ইউনিয়ন পরিষদ নির্বাচন ২০২১-এর তফসিল ঘোষণা করা হয়েছে। তফসিল অনুযায়ী আগামী ২৮ নভেম্বর আউশকান্দি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। কিন্তু উল্লেখিত ইউনিয়নের সীমানা নির্ধারণ নিয়ে আপত্তি নিষ্পত্তি না করে নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। আদালত মহিবুর রহমান হারুনের রিট আমলে নিয়ে আগামী এক মাসের জন্য আউশকান্দি ইউনিয়ন পরিষদের নির্বাচন স্থগিত করার আদেশ দেন হাইকোর্ট।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com