বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

নবীগঞ্জ উপজেলার মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

  • আপডেট টাইম মঙ্গলবার, ১৬ নভেম্বর, ২০২১
  • ৩৩১ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার মাসিক আইনশৃঙআঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। ১৫ নভেম্বর সোমবার সকাল ১১টায় নবীগঞ্জ উপজেলা পরিষদের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়েছে। নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মহিউদ্দিনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল হক চৌধুরী সেলিম, সহকারী কমিশনার ভূমি উত্তম কুমার দাশ, উপজেলা ভাইস চেয়ারম্যান এডঃ গতি গবিন্দ দাশ, নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ ডালিম আহমেদ,নবীগঞ্জ উপজেলা নিবাচন কর্মকর্তা দেবশ্রী দাশ পালী, ইউপি চেয়ারম্যান মোঃ আশিক মিয়া, ডাঃ আল আসিফ আবেদীন, ডাঃ পিয়াংকা পাল চৌধুরী।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা আজিজুল হক, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলাম,উপজেলা প্রকল্প জীবিকায়ন কর্মকর্তা সাকিল আহমেদ, নবীগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক মোঃ হাবিবুর রহমান চৌধুরী শামীম, উপজেলা ইসলামি একাডেমির সুপার ভাইজার মোঃ সোলাইমান, নহরপুর মাদ্রাসার সুপার মোহাম্মদ আব্দুস সালাম, ভবেস সরকার ইউএফপিও মনোরঞ্জন দাশসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ। সভায় সকল জনপ্রতিনিধি ও সুশীল সমাজের নেতৃবৃন্দের সহযোগীতায় আগামী ২৮ নভেম্বর ইউনিয়ন পরিষদ নির্বাচনেকে সুন্দর ও সুষ্টভাবে সম্পন্ন করার জন্য সকলের সহযোগিতা, পাহাড় কাঁটা বন্ধ করতে মোবাইলকোর্ট পরিচালনা এবং বাজারে দ্রব্যমূল্যের অবৈধ ঊর্ধ্বগতি রোধে মনিটরিং করার সিদ্ধান্ত গৃহীত হয়।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com