বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৭:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

আজ ঐতিহাসিক বদলপুর যুদ্ধের ৫০ তম বছর পূর্তি

  • আপডেট টাইম মঙ্গলবার, ১৬ নভেম্বর, ২০২১
  • ৪২৪ বা পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি ॥ ১৬ নভেম্বর/৭১, ০১ অগ্রহায়ন, ২৭ রমজান মঙ্গলবার অগ্নিঝড়া এ দিনে ভাটি বাংলার অন্যতম অকুতোভয় গেরিলা কমান্ডার জগজ্যোতি দাস (শ্যাম) হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলার নিজ জন্মভূমি জলসূখা থেকে ৫ কিলোমিটার উত্তরে বদলপুর গ্রামের দক্ষিণে কৈয়ারবিল নামক স্থানে পাকবাহিনীর সাথে সম্মুখ সমরে এক সহযোদ্ধা সহ শহীদ হন। এ উপলক্ষে আজমিরীগঞ্জ মুক্তিযোদ্ধা সংসদ ও মুক্তিযুদ্ধের দুর্ধর্ষ গেরিলা বাহিনীর গাজী মুক্তিযোদ্ধাদের যৌথ উদ্যোগে ব্যাপক কর্মসূচী নেয়া হয়েছে। তন্মধ্যে সকাল ১১টায় “ঐতিহাসিক বদলপুর যুদ্ধ ॥ বীর উত্তম জগৎজ্যোতি দাস” শীর্ষক এক আলোচনা সভা আজমিরীগঞ্জ মুক্তিযোদ্ধা সংসদ এর মিলনায়তনে অনুষ্ঠিত হইবে। সভায় ভাটি বাংলার সকল স্তরের জনপ্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধাসহ মুক্তিযুদ্ধের দুর্ধর্ষ গেরিলা বাহিনী “দাসপাটিৃর” গাজী মুক্তিযোদ্ধাদের উপস্থিতি নিশ্চিত করা হয়েছে বলে যুদ্ধকালীন দাস পার্টির সেকেন্ড ইন কমান্ড বীর মুক্তিযোদ্ধা ইলিয়াছ চৌধুরী জানিয়েছেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com