বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ১২:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

নবীগঞ্জে ৫০তম জাতীয় সমবায় দিবস পালন

  • আপডেট টাইম রবিবার, ৭ নভেম্বর, ২০২১
  • ৪৭৩ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জ উপজেলা সমবায় অধিদপ্তরের উদ্যোগে” বঙ্গবন্ধুর দর্শন সমবায়ে উন্নয়ন” এই শ্লোগানের মধ্য দিয়ে ৫০ জাতীয় সমবায় দিবস ২০২১ পালন করা হয়েছে। ৬ নভেম্বর শনিবার এ উপলক্ষ্যে র‌্যালি আলোচনা সভা সফল সমবায়ীদের মাঝে সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়েছে। উপজেলা পরিষদ মিলানায়তনে সহকারী কমিশনার ভুমি উত্তম কুমার দাশের সভাপতিত্বে এবং প্রধান শিক্ষক মোঃ রুবেল মিয়ার পরিচালনায় এতে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ফজলুল হক চৌধুরী সেলিম। এতে বিশেষ অতিথি ছিলেন, মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগম, নবীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি উত্তম কুমার পাল হিমেল, নবীগঞ্জ কেন্দ্রীয় সমবায় সমিতির সভাপতি দিলারা হোসেন। সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা সমবায় অফিসার হাফিজুল ইসলাম। এতে বক্তব্য রাখেন, উপজেলা পল্লী জীবিকায়ন প্রকল্প কর্মকর্তা শাকিল আহমদ, জীবিকা প্রকল্পের ম্যানেজার, আবুল কালাম আজাদ, আরুয়া কলকলিয়া সমিতির সাবেক সভাপতি শফিকুর রহমান, কসবা সমবায় সমিতির সাধারন সম্পাদক কামরুল ইসলাম প্রমূখ। সভায় উপকারভোগীদের মধ্য থেকে বক্তব্য রাখেন, নুরুল আমিন। পরে ৫ জন সফল সমবায়ীদের মাঝে সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়। সভায় নবীগঞ্জ প্রেসক্লাবেরনযুগ্ম সম্পাদক হাবিবুর রহমান চৌধুরী শামীম, সমবায় পরিদর্শক নয়নমনি সরকার, সহকারী যুবউন্নন কর্মকর্তা নজরুল ইসলামসহ উপজেলার বিভিন্ন সমবায় সমিতির সভাপতি সম্পাদক ও সমদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com