বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

মিয়া মোঃ ইলিয়াছের মৃত্যুতে মেয়র আতাউর রহমান সেলিম ও পৌর পরিষদের কাউন্সিলরবৃন্দের শোক

  • আপডেট টাইম শুক্রবার, ২৯ অক্টোবর, ২০২১
  • ৫৪৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী, রাজনৈতিক ব্যক্তিত্ব ও জনপ্রতিনিধি মিয়া মোহাম্মদ ইলিয়াছের মৃত্যুতে গভীর শোক জানিয়েছে হবিগঞ্জ পৌর পরিষদ। বৃহস্পতিবার পৌর পরিষদের মাসিক সভায় মিয়া মোহাম্মদ ইলিয়াছের মৃত্যুতে শোক প্রকাশ করে এক মিনিট নিরবতা পালন করা হয়। এর আগে হবিগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহে নামাজে জানাজা শেষে মরহুমের মরদেহে ফুল দিয়ে শেষ শ্রদ্ধা জানান পৌরসভার মেয়র আতাউর রহমান সেলিম ও পৌর পরিষদের কাউন্সিলরবৃন্দ। দুপুরে পৌর পরিষদের মাসিক সভায় মেয়র আতাউর রহমান সেলিম বলেন,‘মিয়া মোহাম্মদ ইলিয়াস হবিগঞ্জের একজন জনপ্রিয় ব্যক্তি ছিলেন। একজন ভাল মনের মানুষ ছিলেন। তিনি তার আচার, ব্যবহার ও গুনাবলী দিয়ে সবার মন জয় করতে পেরেছিলেন। আমরা তার রুহের মাগফিরাত কামনা করছি। তার অকাল মৃত্যুতে হবিগঞ্জ পৌর পরিষদের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করছি। তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি।’ মাসিক সভায় পৌর পরিষদের কাউন্সিলরবৃন্দ ও হবিগঞ্জ পৌরসভার শাখা প্রধানগন উপস্থিত ছিলেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com