বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

হবিগঞ্জের প্রকৃতিতে শীতের আগমণী বার্তা

  • আপডেট টাইম রবিবার, ২৪ অক্টোবর, ২০২১
  • ৪৮৭ বা পড়া হয়েছে

রাহিম আহমেদ ॥ হেমন্ত প্রেমী কবি জীবনানন্দ দাশের নির্জন স্বাক্ষর কবিতায় হেমন্ত ধরা দিয়েছে, কবি বলেছেন ঝারিয়া যাব হেমন্তের ঝড়ে, পথের পাতার মতো তুমিও আমার বুকে পড়ে রবে, ঠিক তেমনি শরতের শেষে হেমন্তের আগমণী বার্তা শরৎ পেরিয়ে হেমন্ত চলমান। কার্তিকের মাঝামাঝি এখন। শীতের শুরুর প্রান্তিক সময় যেন ভোরে ও সন্ধ্যায় ধানের কচিপাতার ডগায় শিশির বিন্দু জমতে দেখা যাচ্ছে সর্বত্র। হবিগঞ্জের বিভিন্ন জায়গায় সবুজ প্রান্তরে এ দৃশ্য দেখা যাচ্ছে অনায়াসে। মাঝে মধ্যে থেমে থেমে রাত্রীকালীন বৃষ্টি যেন ডেকে আনছে শীত। ইতোমধ্যে বিদায় নিল শারদীয় দুর্গোৎসব। একটা নিম্নচাপে অঝোর বৃষ্টি যেন শীতের বার্তা নিয়ে এলো সম্প্রতি। দেশের বিভিন্ন অঞ্চলের পাশাপাশি হবিগঞ্জেও হালকা শীত পড়তে শুরু হয়েছে ভোর অবধি। দিনের বেলায় যদিও এখনও বেশ উত্তাপ লক্ষ্যণীয়। তবুও সূর্য পূর্বদিকে লাল আভা দৃষ্টিগোচর হওয়ার পর হালকা হিমেল হাওয়া বয়ে যাচ্ছে। আবার ভোরবেলা পড়তে শুরু করেছে হালকা কুয়াশা। হবিগঞ্জ শহর ও শহরতলী ছাড়িয়ে গ্রামগুলোতে দেখা গেছে, এখনই পুরনো কাঁথা নতুন করে সেলাই কাজে ব্যস্ত হয়ে উঠছেন নারীরা। বাড়ির পাশে গাছের নিচে বসে নানা রঙের সুতো দিয়ে তারা তৈরি করছেন শীতের কাঁথা। পঞ্জিকার হিসাবে শীতের আগমন ঘটতে এখনও মাস দেড়েক দেরি কিন্তু দেখা যাচ্ছে এবার অনেক আগেই শীত দরজায় কড়া নাড়তে শুরু করেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com