মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৯:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::

মাধবপুরে ঈদে মিলাদুন্নবী (সাঃ) পালিত

  • আপডেট টাইম শুক্রবার, ২২ অক্টোবর, ২০২১
  • ৩৪০ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরে ঐতিহ্যবাহী খান্দুরা দরবার শরীফের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষ্যে জশনে জুলুছ পালিত হয়েছে। বুধবার সকালে উপজেলার বিভিন্ন স্থানে এবং কাশিমনগর এলাকা থেকে খান্দুরা হাবিলির সৈয়দ রেজাউল কামাল ওয়াছিম এর নেতৃত্বে একটি র‌্যালি বের করা হয়। বিশাল এ র‌্যালি কাশিমনগর হতে বহরা-মিস্ত্রুর বাড়ি-মনতলা তেমুনিয়া ও মনতলা স্টেশন বাজার হয়ে শাহজালাল সরকারি কলেজে এসে শেষ হয়। এতে বিভিন্ন জনপ্রতিনিধি, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ কয়েক হাজার আশেকে ভক্তগণ উপস্থিত ছিলেন। পরে মনতলা সরকারি শাহজালাল কলেজ মাঠে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com