বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ১২:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

বানিয়াচং রতœা নদীতে ডুবে এক মাঝির মৃত্যু

  • আপডেট টাইম সোমবার, ১৮ অক্টোবর, ২০২১
  • ৩৯১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং উপজেলায় রতœা নদীতে ডুবে মো. রজব আলী (৬০) নামের এক মাঝির মৃত্যু হয়েছে। রোববার (১৭ অক্টোবর) সকালে উপজেলার সুনামপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মৃত রজব আলী সুনামপুর গ্রামের বাসিন্দা। দমকল বাহিনী জানায়, রজব আলী নৌকা দিয়ে রতœা নদীতে মানুষ ও মালামাল পারাপার করতেন। রোববার সকালেও খেয়া পার করতে নদীতে যান তিনি। কিন্তু সকাল ৭টার পর থেকে তাকে পাওয়া যাচ্ছিল না। পরিবারের লোকজন ও স্থানীয়রা অনেক খুঁজেও তাকে না পেয়ে দমকল বাহিনীকে খবর দেন। পরে হবিগঞ্জ জেলা সদর ও বানিয়াচং উপজেলা থেকে দমকল বাহিনীর দু’টি ডুবুরি দল ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান চালায়। অনেক চেষ্টার পর সকাল পৌনে ১০টার দিকে নদীর ৩০ ফুট গভীর তলদেশ থেকে মো. আরাসদ ইসলাম নামে এক ডুবুরি রজব আলীর মরদেহটি উদ্ধার করেন। এ বিষয়ে বানিয়াচং-আজমিরীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার পলাশ রঞ্জন দে বলেন, নদী থেকে এক মাঝির মরদেহ উদ্ধারের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com