বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৫:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

বানিয়াচং থানার অফিসার ইনচার্জ জেলায় দ্বিতীয় বারে মতো শ্রেষ্ট

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৭ অক্টোবর, ২০২১
  • ৪০৭ বা পড়া হয়েছে

মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ হবিগঞ্জ জেলা পুলিশ কর্তৃক আয়োজিত মাসিক কল্যান সভায় দ্বিতীয় বারের মত হবিগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছেন বানিয়াচং থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এমরান হোসেন। গুরত্বপূর্ণ মামলার রহস্য উদঘাটন, পেশাদার অপরাধী, সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার এবং আইন শৃংখলা রক্ষা ও উন্নয়নে বিশেষ অবদান রাখায় (৬ অক্টোবর) রোজ বুধবার সকাল সাড়ে নয়টায় হবিগঞ্জ জেলা পুলিশ সুপার এসএম মুরাদ আলির নিকট হইতে শ্রেষ্ট অফিসার ইনচার্জ এর সম্মাননা স্মারক গ্রহন করেন মোহাম্মদ এমরান হোসেন, অফিসার ইনচার্জ বানিয়াচং থানা। শ্রেষ্ট এ এসআই নির্বাচিত হয়েছেন এ এসআই মোহাম্মদ সাদ্দাম হোসেন। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) শৈলেন চাকমা, মাহফুজা আক্তার শিমুল, অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল, হবিগঞ্জ, পলাশ রঞ্জন দে, অতিরিক্ত পুলিশ সুপার, বানিয়াচং সার্কেল, হবিগঞ্জ, মাহমুদুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) হবিগঞ্জ, মহসিন আল মুরাদ,সিনিয়র সহকারী পুলিশ সুপার,মাধবপুর সার্কেল, হবিগঞ্জ। এছাড়া ও হবিগঞ্জ জেলার বিভিন্ন থানা হতে আগত অফিসার ইনচার্জ, পুলিশ পরিদর্শক (তদন্ত) ও অন্যান্য অফিসার ফোর্স উপস্থিত ছিলেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com