বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

নবীগঞ্জ বাল্লার হাট বাজার এলাকাভিত্তিক উপদেষ্টা কমিটির সাধারণ সভা অনুষ্টিত

  • আপডেট টাইম মঙ্গলবার, ৫ অক্টোবর, ২০২১
  • ৪৭৪ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ নবীগঞ্জ উপজেলার ১নং বড় ভাকৈর ইউনিয়নের বাল্লার হাট বাজার এলাকাভিত্তিক উপদেষ্টা কমিটির সাধারণ সভা অনুষ্টিত হয়েছে। গত রবিবার সকাল ১০টায় বাল্লার হাট বাজারের উৎফল দাশের দোকানে উক্ত সভা অনুষ্টিত হয়। বাল্লার হাট বাজার এলাকাভিত্তিক উপদেষ্টা কমিটির স্থায়ী সদস্য ও ১নং বড় ভাকৈর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সত্যজিত দাশের সভাপতিত্বে, বাল্লার হাট বাজারের বীর মুক্তিযোদ্ধা গজেন্দ্র দাশের সঞ্চলনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বাল্লার হাট বাজার এলাকাভিত্তিক উপদেষ্টা কমিটির সদস্য সুশেন চন্দ্র দাশ তালুকদার, অশ্বিনী কুমার দাশ, হর কুমার বৈষব, মোঃ নুরুজ্জামান তালুকদার, গুনমনি দাশ, মোঃ কামরুল ইসলামসহ অন্যান্যরা। এই এলাকা ভিত্তিক উপদেষ্টা কমিটিকে নিয়ে গত ১৮ সেপ্টেম্বর তারিখে উপদেষ্টা ও ভিট মালিক কমিটি গঠন করা হয়। উক্ত সভায় বাজার প্রতিষ্টাতা সভাপতি ও সাবেক মেম্বার মোঃ জয়নাল আবেদীন, বীর মুক্তিযােদ্ধা ও বাজার প্রতিষ্টাতা কমিটির কোষাধ্য গজেন্দ্র চন্দ্র দাশ, অবপ্রাপ্ত শিক রথীন্দ্র রায় চৌধুরী, মোঃ ফয়েজ উল্লা ও বাজার প্রতিষ্টাতা কমিটির সদস্য মোঃ জমশর উদ্দিন কে ভিট মালিক কমিটির উপদেষ্টা হিসেবে মনোনিত করা হয়।
উক্ত সাধারন সভায় ভিট মালিক পরিচালনা কমিটিতে বাজার কমিটির প্রতিষ্ঠাতা সাধারন সম্পাদক শাহীদ আহমেদ তালুকদার কে সভাপতি, সহ-সভাপতি মোঃ মতিন মিয়া, সাধারণ সম্পাদক রনি তালুকদার, সহ-সাধারণ সম্পাদক মোঃ ছুরুক মিয়া, কোষাধ্য মুক্তিজিত দাশ, বাজার প্রতিষ্টাতা কমিটির সদস্য মোঃ মাসুক মিয়া কে সহ-কোষাধ্যক্ষ, বাজার প্রতিষ্টাতা কমিটির সদস্য মোঃ কিয়ামত উল্লা কে সম্মানিত সদস্য, মোঃ এনামুল হক তালুকদার সম্মানিত সদস্য, রিপন তালুকদার সম্মানিত সদস্য হিসেবে নির্বাচিত করা হয়।
বিবিধ আলোচ্যসূচি হইতে ২০১৫ সালে তৎকালীন এলাকা ভিত্তিক কমিটির স্থায়ী সদস্য বাবু সমর চন্দ্র দাশ চেয়ারম্যানের উপস্থিতিতে তিনটি সাধারণ সভার রেজুলেশন উক্ত সভায় উপস্থাপন করা হয়। বাল্লার হাট প্রতিষ্ঠাতা কমিটির সদস্য ডাঃ নীলমনি দাশ চৌধুরী, মোঃ মানিক মিয়া সাবেক মেম্বার সহ আরও অনেক উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com