বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৩:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

নবীগঞ্জ প্রয়াত সাংবাদিক স্মৃতি সংসদের উদ্যোগে আব্দুল কাইয়ুম

  • আপডেট টাইম রবিবার, ৩ অক্টোবর, ২০২১
  • ১০১৪ বা পড়া হয়েছে

আজাদের ৩য় মৃত্যুবার্ষিকী পালিত নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার প্রয়াত প্রবীন সাংবাদিক আব্দুল কাইয়ুম আজাদের ৩য় মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষ্যে দোয়া মাহফিল ও কবর জিয়ারত অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার (২ অক্টোবর) বাদ আছর নবীগঞ্জ প্রয়াত সাংবাদিক স্মৃতি সংসদের উদ্যোগে নবীগঞ্জ শহরতলীর দারুল উলুম মাদ্রাসা মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পরে সাংবাদিক আব্দুল কাইয়ূম আজাদের কবর জিয়ারত করা হয়। দোয়া মাহফিল পরিচালনা করেন দারুল উলুম মাদ্রাসার মুহতামিম মুফতি মাহবুবুর রহমান ও কবর জিয়ারত পরিচালনা করেন মাওলানা গৌউস আহমেদ। দোয়া মাহফিল শেষে মাদ্রাসার এতিম ছাত্রদের মাঝে শিরনি বিতরণ করা হয়। দোয়া মাহফিল ও কবর জিয়ারতে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন, নবীগঞ্জ প্রয়াত সাংবাদিক স্মৃতি সংসদের সভাপতি আনোয়ার হোসেন মিঠু, সহ-সভাপতি আশাহিদ আলী আশা, সিনিয়র সাংবাদিক আবু তালেব, নবীগঞ্জ প্রেসক্লাবের কার্য নির্বাহী কমিটির সদস্য এম এ মুহিত, নবীগঞ্জ প্রয়াত সাংবাদিক স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক ছনি চৌধুরী, নবীগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সাবেক সভাপতি নাবিদ মিয়া, বর্তমান সভাপতি নাজমুল ইসলাম, সাধারণ সম্পাদক আলাল মিয়া, দৈনিক আমার হবিগঞ্জের প্রতিনিধি তাজুল ইসলাম, মোফাজ্জল ইসলাম সজিব, শফিকুল ইসলাম নাহিদ, মো. জাফর প্রমূখ। উল্লেখ্য, সাংবাদিক আব্দূল কাইয়ূম আজাদ ২০১৮ সালের (২ অক্টোবর) বিকেল সোয়া ৩টায় তার নিজ বাড়িতে ইন্তেকাল করেন। (৩ অক্টোবর) সকাল সোয়া ১০টায় হালিতলা জামে মসজিদের মাঠে জানাযার নামাজ শেষে দাফন সম্পন্ন হয়। সাংবাদিক আব্দুল কাইয়ূম আজাদ হবিগঞ্জ প্রেসক্লাবের সদস্য, নবীগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতার পাশাপাশি সভাপতির দায়িত্ব পালন করেছেন। মৃত্যুর পূর্ব পর্যন্ত তিনি জাতীয় দৈনিক এশিয়ার সহযোগী সম্পাদক হিসেবে কর্মরত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com