বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

সুলতান মাহমুদপুর আলোড়ন স্টুডেন্টস্ ক্লাবের বর্ষপূতি উপলক্ষ্যে ফ্রি মেডিকেল ক্যাম্প ও আলোচনা সভা অনুষ্টিত

  • আপডেট টাইম শনিবার, ২ অক্টোবর, ২০২১
  • ৫৮৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ ঐতিহ্যবাহী সুলতান মাহমুদপুর আলোড়ন স্টুডেন্টস্ ক্লাব ১৬ বছরে পদার্পণ উপলক্ষে গত ২৯ সেপ্টেম্বর বুধবার সকাল ১০টায় আলোচনা সভা, ফ্রী মেডিকেল ও ডেন্টাল ক্যাম্প-এর আয়োজন করা হয়। সুলতান মাহমুদপুর জামে মসজিদ মাঠ প্রাঙ্গনে এই অনুষ্ঠান অনুষ্টিত হয়। সংগঠনের সভাপতি শেখ সুলতান মোঃ কাওছারের সভাপতিত্বে ও ফরিদ উদ্দিন জসিমের পরিচালনায় উক্ত অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সদর উপজেলা মুক্তিযুদ্ধা কমান্ডার মোঃ আব্দুস শহীদ, বিশিষ্ঠ মুরুব্বি মোঃ আলাউদ্দিন মিয়া, সুলতান মাহমুদ পুর সমাজ কল্যান যুব সংস্থার সাবেক সভাপতি মশিউর রহমান শামীম, সুলতান মাহমুদপুর সমাজ কল্যান যুব সংস্থার সভাপতি শেখ মামুন, সহ-সভাপতি মোতাহের হোসেন রিজু, মোস্তফা কামাল সংগ্রাম, কামাল সিকদার, আব্দুর মোছাব্বির রুনু, মোঃ লিটন মিয়া, বিশিষ্ট ক্রীড়া ব্যাক্তিত্ব মহিউদ্দিন চৌধুরী পারভেজ। সেবা প্রদানে ছিলেন দন্ত বিশেষজ্ঞ ডাঃ ইশতিয়াক আহমেদ রাজ চৌধুরী, আলিফ ডেন্টাল কেয়ার, ডাঃ প্রশান্ত গোপ তরফদার, এলিট ডেন্টাল কেয়ার, ডাঃ পঙ্কজ রায়, শাহজালাল ডেন্টাল কেয়ার এবং মেডিসিন, মা ও শিশু বিশেষজ্ঞ ডাঃ আমিনুল ইসলাম জুয়েল। উপস্থিত ছিলেন সংগঠনের হাবিবুর রহমান উজ্জ্বল, আসাদুজ্জামান উজ্জ্বল, অলিউর রহমান শাহিন, সাখাওয়াত হাসান, আফজাল, ওয়াসিম, ইলিয়াছ প্রমূখ। উক্ত ক্যাম্পিং-এ প্রায় তিন শতাধিক অসুস্থ রোগীদের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com