বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

বাহুবলে পোনামাছ অবমুক্ত করলেন সংসদ সদস্য শাহনেওয়াজ মিলাদ গাজী

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৩০ সেপ্টেম্বর, ২০২১
  • ৬৫৭ বা পড়া হয়েছে

বাহুবল প্রতিনিধি ॥ বাহুবলে করাঙ্গী নদীতে ২০২১-২২ অর্থ বছরের রাজস্ব বাজেটের আওতায় পোনামাছ অবমুক্ত করা হয়েছে। গতকাল বুধবার বিকাল সাড়ে ৪টায় উপজেলার করাঙ্গী নদীতে ৩৩৪ কেজি পোনামাছ অবমুক্ত করা হয়। হবিগঞ্জ- ১ আসনের সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিলাদ এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ পোনামাছ অবমুক্ত করেন। এ সময় উপস্থিত ছিলেন বাহুবল উপজেলা নির্বাহী অফিসার স্নিগ্ধা তালুকদার, ভাইস চেয়ারম্যান ইয়াকুত মিয়া, উপজেলা মৎস্য কর্মকর্তা মিসবাহ উদ্দিন আফজল, বাহুবল সদর ইউনিয়নের চেয়ারম্যান আজমল হোসেন চৌধুরী, হবিগঞ্জ জেলা মৎস্য অফিসের প্রতিনিধি ওবায়দুল হাসান চঞ্চল, উপজেলা আওয়ামীলীগ নেতা মোঃ আয়াত আলী, উপজেলা যুবলীগ নেতা হুমায়ুন রশিদ জাবেদ প্রমুখ। অনুষ্ঠানে পুলিশ, স্থানীয় জনপ্রতিনিধি, মৎস্যজীবিসহ বিভিন্ন গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com