বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৬:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

নবীগঞ্জে যুবকের লাশ উদ্ধার

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৮ সেপ্টেম্বর, ২০২১
  • ৪২০ বা পড়া হয়েছে

ছনি চৌধুরী, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জ উপজেলার দেবপাড়া ইউনিয়নের পূর্ব দেবপাড়া গ্রামে ফয়ছল আহমেদ (২৩) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
গতকাল সোমবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে গোপলার বাজার তদন্ত কেন্দ্রের একদল পুলিশ লাশ উদ্ধার করে। ফয়ছল আহমেদ উপজেলার দেবপাড়া ইউনিয়নের পূর্ব দেবপাড়া গ্রামের সাবুল আহমদের ছেলে। পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, ফয়ছল আহমেদের মানসিক সমস্যা ছিল। প্রতিদিনের ন্যায় কৃষি ক্ষেতে কাজ করতে যায় ফয়ছল। হঠাৎ করে কাজ থেকে ফিরে ঘরের পাকা পিলারের সাথে রশি দিয়ে ফাঁস দেয় ফয়ছল। পরিবারের সদস্যরা খোঁজাখুঁজির এক পর্যায়ে ঝুলন্ত অবস্থায় ফয়ছলের লাশ দেখতে পান। পরে পুলিশকে খবর দিলে গোপলার বাজার তদন্ত কেন্দ্রের পুলিশ পরিদর্শক সামছু উদ্দিনের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে। পরে ময়না তদন্তের জন্য লাশ হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালের মর্গে প্রেরণ করে। এ প্রসঙ্গে গোপলার বাজার তদন্ত কেন্দ্রের পুলিশ পরিদর্শক সামছু উদ্দিন বলেন, লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে। ফয়ছলের মানসিক সমস্যা ছিল। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে মানসিক সমস্যা থেকেই আত্মহত্যা করেছে ফয়ছল।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com