বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৯:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

বানিয়াচং থানায় ‘ওপেন হাউজ ডে’ অনুষ্ঠিত

  • আপডেট টাইম সোমবার, ২৭ সেপ্টেম্বর, ২০২১
  • ৬৬৫ বা পড়া হয়েছে

মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ তথ্য দিন, সেবা নিন এই শ্লোগানে বানিয়াচং থানার উদ্যোগে রোববার স্থানীয় জনপ্রতিনিধি, সমাজসেবক, সাংবাদিক, সুধী সমাজের উপস্থিতিতে ওপেন হাউজ ডে’র আয়োজন করা হয়। সকাল ১১ টায় বানিয়াচং থানা প্রাঙ্গনে এ ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়। ওপেন হাউজ ডে’র অনুষ্ঠানে জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ নির্মূলে পুলিশ ও জনগণের ভূমিকা, ইভটিজিং, বাল্যবিবাহ ও মাদক বিরোধী আলোচনা করা হয়। সেই সাথে অপরাধ নিয়ন্ত্রণে যেকোন সংবাদ পুলিশকে জানিয়ে সহযোগিতার আহবান জানানো হয়। এছাড়াও সমাজের অপরাধ দমনে পুলিশের পাশাপাশি জনগণের কি রকম ভূমিকা নেয়া উচিত সে সম্পর্কে মতামত শোনা হয়। বানিয়াচং থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এমরান হোসাইন’র সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন ইন্সপেক্টর (তদন্ত) প্রজিত কুমার দাশ, সেকেন্ড অফিসার মোঃ সামছুল ইসলাম, মানবজমিন প্রতিনিধি ও হবিগঞ্জ এক্সপ্রেস পত্রিকার স্টাফ রিপোর্টার মখলিছ মিয়া, সংগীত শিল্পী মোবাশি^র আহমেদ তান্না, মুহিদ মিয়া। সভাপতির বক্তব্যে ওসি মোহাম্মদ এমরান হোসেন বলেন, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে যারা গ্রাম্য দাঙ্গায় নিয়োজিত হবেন তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেয়া হবে। থানা এলাকার আইন শৃংখলার পরিবেশ সুন্দর ও স্বাভাবিক রাখতে চোর, ডাকাত ও অপরাধীকে গ্রেফতারে পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে, অপরাধী যে হউক তাকে ছাড় দেয়া হবে না। স্কুল কলেজ চলাকালীন ছাত্রীদের যাতায়াতের সময় কোথাও কোন বখাটের উৎপাত হলে বানিয়াচং থানাকে অবহিত করবেন তাৎক্ষনিক আইনগত ব্যবস্থা নেয়া হবে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com