বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৭:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

নবীগঞ্জের ইয়াহিয়া পুলিশের খাঁচায় বন্দি

  • আপডেট টাইম শুক্রবার, ২৪ সেপ্টেম্বর, ২০২১
  • ৬২৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জ উপজেলার গজনাইপুর গ্রামের আলোচিত ও বিভিন্ন মামলার আসামী মোঃ ইয়াহিয়াকে বেসামাল অবস্থায় গ্রেফতার করেছে মৌলভীবাজার থানা পুলিশ।
মঙ্গলবার গভীর রাতে মৌলভীবাজার শহরের কাজীরগঞ্জ জামিয়া ক্বারিয়া দারুত তাহফিজ ইন্টারন্যাশনাল মাদ্রাসার গেইটের সামনের পাকা রাস্তা থেকে তাকে গ্রেফতার করা হয়। এ ব্যাপারে মৌলভীবাজার সদর থানার এসআই মোঃ আলমগীর মিয়া বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। ইয়াহিয়া গজনাইপুর গ্রামের সৈয়দ উল্লার ছেলে। মৌলভীবাজার সদর থানার ওসি ইয়াসিনুল হক জানান, পুলিশের টহল প্রদানকালে গ্রেফতারকৃত আসামীবে বেসামাল অবস্থায় গ্রেফতার করা হয়। পরে তার বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করার পর আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। পুলিশ জানায়, আলোচিত ইয়াহিয়ার বিরুদ্ধে চাঁদাবাজী ও প্রতারণাসহ একাধিক মামলা চলমান রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com