বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ১০:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

শিবগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৬ জুন, ২০১৪
  • ৫৪৩ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ নবীগঞ্জ উপজেলার শিবগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন গতকাল সম্পন্ন হয়েছে। নির্বাচনে তাজুল ইসলাম ৭২ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন। অপর ২ প্রতিদ্বন্দ্বি ফখরুল ইসালম ৪৭ এবং শাহজাহান মিয়া পেয়েছেন ১৯ ভোট। সহ-সভাপতি পদে হারুন মিয়া ৭৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। এ পদে একমাত্র প্রতিদ্বন্দ্বি সাহিবুর রহমান পেয়েছেন ৬২ ভোট। সাধারণ সম্পাদক পদে হাবিবুর রহমান ৮২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। একমাত্র প্রতিদ্বন্দ্বি মশিউর রহমান চৌধুরী পেয়েছেন ৫৬ ভোট। যুগ্ম সাধারণ সম্পাদক পদে ১০৩ ভোট পেয়ে আবিদুর রহমান চৌধুরী নির্বাচিত হয়েছেন। একমাত্র প্রতিদ্বন্দ্বি আবু নাছের রিপন পেয়েছেন ৩৪ ভোট। সাংগঠনিক সম্পাদক পদে মামুন মিয়া ১৩৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। প্রতিদ্বন্দ্বি বিমান সূত্রধর পেয়েছেন ০২ ভোট। কোষাধ্যক্ষ পদে আব্দুল জাহির ৭২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। প্রতিদ্বন্দ্বি নোমান খান পেয়েছেন ৬৬ ভোট। নির্বাচনে ১৩৯ জন ভোটারের মধ্যে ১৩৮ জন ভোট প্রয়োগ করেন। প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন সাবেক ইউপি চেয়ারম্যান ইমদাদুল হক চৌধুরী। নির্বাচন কমিশনার ছিলেন-শাফিক মিয়া, হাবিবুর রহমান, নাছির মিয়া ও আব্দুল মালিক। নবীগঞ্জ উপজেলা চেয়ারম্যান আলমগীর চৌধুরী নির্বাচন পরিদর্শন করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com