বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:২৪ অপরাহ্ন

ইসকন মন্দির পরিদর্শন করেছেন পৌর মেয়র আলহাজ্ব জিকে গউছ

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৬ জুন, ২০১৪
  • ৫২০ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ শ্রীশ্রী জগন্নাথের রথযাত্রা উৎসবের প্রস্তুতি পরিদর্শন করতে পৌর এলাকার ইসকন মন্দির পরিদর্শন করেছেন হবিগঞ্জ পৌরসভার মেয়র আলহাজ্ব জিকে গউছ। গতকাল বুধবার সকালে মেয়র ইসকন মন্দিরে পৌছুলে তাকে স্বাগত জানান প্রতিষ্ঠানের অধ্যক্ষ উদয় গৌর দাস বহ্মচারীসহ মন্দিরের অন্যান্য ভক্তবৃন্দ।
মেয়র আলহাজ্ব জিকে গউছ মন্দির কর্তৃপক্ষের সাথে মতবিনিময়কালে বলেন-রথযাত্রাকে উৎসবমুখর, নির্বিঘœ ও সুন্দর করতে পৌরসভার পক্ষ থেকে বিশেষ কর্মসুচী গ্রহণ করা হয়েছে। ভক্তবৃন্দদের পানি পান করনোসহ হবিগঞ্জ পৌরসভা রাস্তাঘাট মেরামত, পরিস্কার-পরিছন্নতা, পানিনিস্কাশন ও অন্যান্য কর্মসুচী গ্রহণ করেছে। মেয়র বলেন জগন্নাথ উৎসবের সময় ভক্তবৃন্দ যাতে শান্তি ও সৌহার্দপূর্নভাবে তাদের ধর্মীয় পর্বগুলো পালন করতে পারে সে ব্যাপারে অধিকতর সতর্ক অবস্থায় থাকবে পৌরসভার বিভিন্ন শাখাসমূহ। ইসকন মন্দির পরিদর্শনকালে মেয়র উৎসবের বিভিন্ন প্রস্তুতিমূলক কর্মকান্ড পরিদর্শন করেন। এ সময় তার সাথে ছিলেন জনস্বাস্থ্য বিভাগের নির্বাহী প্রকৌশলী ফিরোজ আলম চৌধুরী, হবিগঞ্জ পৌরসভার উপ-সহকারী প্রকৌশলী দিলীপ কুমার দাস ও আব্দুল কদ্দুস শামীম এবং কনজারভেন্সী ইন্সপেক্টরসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ। ইসকন মন্দিরের অধ্য উদয় গৌর দাস বহ্মচারী বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে সহযোগিতার জন্য মেয়র আলহাজ্ব জি, কে গউছকে ধন্যবাদ জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com