স্টাফ রিপোর্টার ॥ বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সমবায় বিষয়ক সম্পাদক ও টানা ৩ বারের নির্বাচিত হবিগঞ্জ পৌরসভার পদত্যাগকারী মেয়র আলহাজ্ব জি কে গউছ বলেছেন- বাংলাদেশে সবচেয়ে জনপ্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া। যার জীবনে কোন নির্বাচনে পরাজয় বরণ করতে হয়নি। তিনি এ দেশের ৩ বার প্রধানমন্ত্রী হয়েছেন। দেশনেত্রীর এই জনপ্রিয়তায় প্রতিহিংসা পরায়ন হয়ে মাত্র ২ কোটি টাকার মিথ্যা মামলায় ফরমায়েশী রায়ের মাধ্যমে ফ্যাসিষ্ট আওয়ামীলীগ সরকার বেগম খালেদা জিয়াকে সাজা দিয়েছে, কারাবন্দি করে রেখেছে। তিনি এখন গুরুতর অসুস্থ্য, উন্নত চিকিৎসার জন্য সরকার বিদেশে যাওয়ার অনুমতি দিচ্ছে না। তাই গণআন্দোলনের মাধ্যমেই দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আওয়ামীলীগের কবল থেকে মুক্ত করতে হবে। নির্দেশনা আসলেই বিএনপি নেতাকর্মীদেরকে ঐক্যবদ্ধভাবে গণআন্দোলনে ঝাপিয়ে পড়তে হবে। আন্দোলনের মাধ্যমেই আওয়ামীলীগ সরকারের পতন নিশ্চিত করতে হবে। মিথ্যা মামলার কবল থেকে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও আগামীর রাষ্ট্র নায়ক তারেক রহমানকে মুক্ত করতে হবে। তিনি গত বৃহস্পতিবার রাতে শায়েস্তানগরস্থ বিএনপির কার্যালয়ে শায়েস্তাগঞ্জ উপজেলা বিএনপি নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেন। বিএনপির চেয়ারপার্সন ও সাবেক ৩ বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির আন্দোলনকে বেগবান করার লে এই সভা অনুষ্ঠিত হয়। জি কে গউছ আরও বলেন- কোন চক্রান্ত করে বিএনপিকে ধ্বংস করা যাবে না। এ দেশের মানুষ বিএনপিকে আবারও রাষ্ট্রক্ষমতায় দেখতে চায়। কারণ বাংলাদেশে জনগণের কোন সরকার নেই। আওয়ামীলীগ সরকার জনগণের ভোটে নির্বাচিত হয়নি। প্রশাসনের সহযোগীতায় দিনের ভোট রাতে নিয়ে আওয়ামীলীগ মানুষের ভোট হাইজেক করেছে। এই সরকার জনবিচ্ছিন্ন, জনগণের সাথে তাদের কোন সম্পর্ক নেই।
শায়েস্তাগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি গোলাম কিবরিয়া চৌধুরী বেলালের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুহাম্মদ আবু তাহেরের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন-জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান চৌধুরী, এডভোকেট হাজী নুরুল ইসলাম, সদর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আজিজুল রহমান কাজল, জেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক সরদার আইয়ুব আলী পোদ্দার, জেলা বিএনপির সদস্য তাজুল ইসলাম চৌধুরী ফরিদ, শায়েস্তাগঞ্জ উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মোঃ সলিমুল্লাহ, সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম শানু, মর্তুজা আহমেদ রিপন, জেলা যুবদলের সাধারণ সম্পাদক জালাল আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুর রহমান সেতু, শায়েস্তাগঞ্জ উপজেলা বিএনপি নেতা ফজজুল করিম, নিজামুল ইসলাম বিলাল, আঃ আজিজ ফরহাদ, আব্দুল হাই, আরব আলী, সিরাজুল ইসলাম ধন মিয়া, আব্দুল কাইয়ুম ফারুক, আব্বাস উদ্দিন তালুকদার, আবদুল সহিদ মেম্বার, উস্তার খান, নিজাম উদ্দিন মহন, হাবিবুর রহমান বেনু, মোঃ সারাজ খান, আঃ মুত্তালিব ফরিদ, মোঃ ইলিয়াস মিয়া, সাইফুল ইসলাম, হুমায়ুন কবির, আকছির মিয়া মেম্বার, সেলিম আহমেদ, সামছুউদ্দিন রানা, আব্দুল করিম, ইলিয়াস মিয়া চৌধুরী, সাদেক মিয়া, সারোয়ার আলম, আঃ মজিদ কনাই, মোশাহিদ মিয়া, ছোট্ট মিয়া, হাসানুর রহমান ইনু প্রমুখ।