বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৮:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

হবিগঞ্জে জীবন বীমার ব্যবসা পর্যালোচনা ও মতবিনিময় সভা

  • আপডেট টাইম শুক্রবার, ১৭ সেপ্টেম্বর, ২০২১
  • ৩৯৭ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ জীবন বীমা কর্পোরেশন সেলস অফিস-৫৫ হবিগঞ্জ জেলা শাখায় ব্যবসা পর্যালোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার আমির চাঁন কমপ্লেড়ের সভাকক্ষে এ সভা হয়। এতে প্রধান অতিথি ছিলেন সিলেট আঞ্চলিক কার্যালয়ের এজিএম ইনচার্জ মোঃ আসাদুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন নবীগঞ্জ নয় মৌজা কলেজের অধ্যক্ষ ও হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের উপদেষ্ঠা অধ্যাপক মুজিবুর রহমান। সভাপতিত্ব করেন হবিগঞ্জ জেলা শাখা-৫৫ এর সহকারী ম্যানেজার (সেলস) সাইফুল ইসলাম। অনুষ্ঠান পরিচালনা করেন হবিগঞ্জ জেলা শাখা-৪০২/৫৫ এর ইনচার্জ হোসাইন আহমেদ। উপস্থিত ছিলেন উন্নয়ন ম্যানেজার সুব্রত কান্তি রায়, উন্নয়ন অফিসার আবুল খায়ের সুজন, সুমন দাশ, তানজীনা, রূপা, সুমন বণিক, কামাল হোসাইন, নিশি দাশ, শিখা রাণী প্রমুখ। এতে পবিত্র কোরআন তেলোয়াত করেন নবীগঞ্জ শাখার ইনচার্জ ১৬৫ আমিনুল ইসলাম চৌধুরী ও পবিত্র গীতা পাঠ করেন উন্নয়ন অফিসার ৪০২/৫৫ সুজিত কুমার রায়। অনুষ্ঠানে দুই মেয়াদোত্তীর্ণ চেক হস্তান্তর করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com