বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১২:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

মাধবপুরে ভ্রাম্যমাণ আদালতে দুই ভাইয়ের ৩ মাসের কারাদন্ড

  • আপডেট টাইম বুধবার, ১৫ সেপ্টেম্বর, ২০২১
  • ৪৩১ বা পড়া হয়েছে

আবুল হোসেন সবুজ, মাধবপুর থেকে ॥ মাধবপুর থানাধীন তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ির অভিযানে (মঙ্গলবার ১৪ সেপ্টেম্বর) মাদক পাচারের দায়ে একই পরিবারের দুই ভাই মোঃ লস্কর আলী (৩২) ও মোঃ মন্টু মিয়া (৩৮) কে দক্ষিণপাড়া গ্রামের রাস্তা থেকে আটক করে। এ বিষয়ে তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর মোহাম্মদ গোলাম মোস্তফা জানান যে, গতকাল দুপুরে উপজেলার দক্ষিণ বেজুড়া গ্রামের রাস্তা থেকে গোপন সংবাদের ভিত্তিতে ভারতীয় একশ ৭০ গ্রাম গাঁজাসহ আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমান আদালত বসিয়ে গ্রেফতারকৃত দুই ভাইয়ের প্রতিজনকে ৩ (তিন) মাসের সাজা ও জনপ্রতি এক হাজার টাকা জরিমানা করেন। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার শেখ মঈনুল ইসলাম মঈন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com