বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১২:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

সদর হাসপাতালে অপচয় হচ্ছে নলকুপের পানি

  • আপডেট টাইম রবিবার, ১২ সেপ্টেম্বর, ২০২১
  • ৪৭১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর হাসপাতালের পানি সরবরাহের জন্য ব্যবহৃত গভীর নূলকূপ থেকে প্রতিদিন শত শত লিটার পানি অপচয় হচ্ছে। দীর্ঘদিন ধরে প্রতিদিন শত শত লিটার পানি বিনষ্ট হলেও এ নিয়ে কর্তৃপক্ষের ভ্রুক্ষেপ নেই। গতকাল সরেজমিনে গিয়ে দেখা যায়, শেখ হাসিনা মেডিকেল কলেজ সংলগ্ন রাস্তার পাশে অবস্থিত নলকূপ থেকে বিরামহীনভাবে পানি ড্রেনে পড়ে নষ্ট হচ্ছে। অথচ সদর হাসপাতালের রোগীরা প্রয়োজনের তুলনায় পানি পান না বলেই চলে। এদিকে সবকয়টি টিউবওয়েল এবং ওয়ার্ডের অধিকাংশ ট্যাপ অকেজো রয়েছে। আবার পানি নষ্ট হওয়ায় ওয়ার্ডগুলোতে পানি নেই বললেই চলে। অনেক রোগীরা টাকা দিয়ে বাহির থেকে পানি কিনে ব্যবহার করেন। কেউ কেউ দুরদুরান্ত থেকে বালতি ও জগ দিয়ে পানি ব্যবহার করছেন। হাসপাতাল সূত্রে জানা যায়, ১০ লাখ টাকা ব্যয়ে গভীর নূলকূপটি নির্মাণ করা হয় রোগীদের জন্য। কিন্তু পানি অপচয়ের কারণে রোগীরা পান না প্রয়োজনীয় পানি। এ বিষয়ে আবাসিক মেডিকেল অফিসার আব্দুল মমিন চৌধুরী জানান, গণপূর্ত বিভাগকে বলা হয়েছে মেরামত করার জন্য। কিন্তু তারা এখনও মেরামত করে দেননি। বিষয়টি আমি অবগত আছি।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com