মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১১:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

শ্রীমঙ্গল উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করলেন হাজরা

  • আপডেট টাইম শুক্রবার, ১০ সেপ্টেম্বর, ২০২১
  • ৪৪২ বা পড়া হয়েছে

কাউছার আহমেদ রিয়ন, শ্রীমঙ্গল থেকে ॥ মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেছেন প্রেম সাগর হাজরা। গতকাল বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম এর মাধ্যমে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বরাবরে পদত্যাগ পত্রটি জমা দেন। পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম।
উল্লেখ্য, গত ২১ মে শ্রীমঙ্গল উপজেলা পরিষদের চেয়ারম্যান রনধীর কুমার দেব মৃত্যুবরণ করলে গত ৬ জুন থেকে তিনি শ্রীমঙ্গল উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান’র দায়িত্ব পালন করে আসছেন। সাগর হাজরা শ্রীমঙ্গল উপজেলা পরিষদের টানা দুইবারের ভাইস চেয়ারম্যান। এবার উপজেলা চেয়ারম্যান পদে প্রার্থী হতেই তিনি পদত্যাগ করেছেন বলে জানান।
প্রেম সাগর হাজরা বলেন, আগামী ৭ অক্টোবর উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে উপ নির্বাচন। এই নির্বাচনে আমি চেয়ারম্যান পদে একজন প্রার্থী। এ কারনে আমি ভারপ্রাপ্ত চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেছি। এরই মধ্যে আমি আওয়ামীলীগের মনোনয়ন পাবার জন্য দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করে জমা দিয়েছি। আশা করছি দল আমাকে মূলায়ন করবে এবং আমি নৌকা মার্কা মনোনয়ন নিয়ে আবারো চেয়ারম্যান হবো।

 

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com