বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৯:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

বানিয়াচংয়ের প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো লন টেনিস টুর্নামেন্ট

  • আপডেট টাইম বুধবার, ১ সেপ্টেম্বর, ২০২১
  • ৪১০ বা পড়া হয়েছে

 

বানিয়াচং প্রতিনিধি ॥ হবিগঞ্জ জেলার বানিয়াচংয়ের ইতিহাসে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো লন টেনিস টুর্নামেন্ট। উপজেলা নির্বাহি অফিসার মাসুদ রানার তত্ত্বাবধানে ও অফিসার্স ক্লাবের আয?োজনে সোমবার রাত ৮টায় এ টুর্নামেন্টের উদ্বোধন করেন উপজেলা নির্বাহি অফিসার মাসুদ রানা। এ সময় উপস্থিত ছিলেন, মাধ্যমিক শিক্ষা অফিসার কাওসার শোকরানা, উপজেলা কৃষি অফিসার এনামুল হক, যুব উন্নয়ন অফিসার জাফর ইকবাল, সমবায় অফিসার সৈয়দ হোসেন, নির্বাচন অফিসার আরমান ভুইঞা, খাদ্য অফিসার খবির উদ্দিন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মলয় কুমার দাস, সাবরেজিস্টার ইশমত পাশা, ডিজিএম মামুন মোল্লা, এজিএম সাখাওয়াত হোসেন, পরিসংখ্যান অফিসার দিলোয়ার হোসেন, এডভোকেট মোর্শেদুজ্জামান লুকু, এডভোকেট আসাদুজ্জামান খান তুহিন, সাবেক ছাত্রলীগ সভাপতি আব্দুল হালিম সোহেল প্রমূখ। উক্ত টুর্নামেন্টে ৬টি দল অংশগ্রহণ করছে। এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মাসুদ রানা বলেন, খেলাধুলার মাধ্যমে শরীর মন দুটোই ভাল থাকে। একটি সুন্দর সমাজ বিনির্মাণে খেলাধুলার বিকল্প নেই। বর্তমান প্রজন্মকে মাদক, ইয়াবাসহ মরণনাশক নেশা থেকে ফেরাতে এ ধরনের টুর্নামেন্ট আয়োজন করা প্রয়োজন। আশারাখি এ ধারাবাহিকতা বজায় থাকবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com