বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

লাখাইর হাওরে পোনা মাছ অবমুক্তি ও ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

  • আপডেট টাইম বুধবার, ১ সেপ্টেম্বর, ২০২১
  • ৩৪১ বা পড়া হয়েছে

আবুল কাসেম, লাখাই থেকে ॥ লাখাই উপজেলায় ২০২১-২০২২ অর্থ বছরে রাজস্ব খাতের আওতায় চিকনপুর ব্রিজ সংলগ্ন প্লাবনভূমিতে ২৬০ কেজি পোনামাছ অবমুক্তকরণ করা হয়েছে।
উপজেলা কৃষি দপ্তরের বাস্তবায়নে গতকাল মঙ্গলবারে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা লুসিকান্ত হাজং এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মুশফিউল আলম আজাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মৎস্য অধিদপ্তর সিলেটের সিনিয়র সহকারী পরিচালক আহসান হাসিব খান, জেলা মৎস্য কর্মকর্তা নজরুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলাম আলম, উপজেলা কৃষি কর্মকর্তা শাকিল আহমেদ, ওসি সাইদুল ইসলাম, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. আবু হানিফ, উপজেলা মৎস্য কর্মকর্তা ইদ্রিস তালুকদার, উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা বোরহান উদ্দিনসহ মৎস্যজীবী ও অন্যান্য গন্যমান্য ব্যাক্তিবর্গ। ওই দিন ভ্রাম্যমাণ আদালতে মাধ্যমে বিকাল ৫ টায় স্থানীয় বুল্লা বাজারে ১৫ কেজি আফ্রিকান মাগুর মাছ আটক করা হয়। আটক ব্যক্তিকে ১ এক হাজার টাকা জরিমানা আদায় করা হয়। আটককৃত মাছ মাটিতে পুঁতে রেখে বিনষ্ট করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুহুল আমিন।

 

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com