বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৫:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

চুনারুঘাটে ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী আটক

  • আপডেট টাইম সোমবার, ৩০ আগস্ট, ২০২১
  • ৬৩৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাট উপজেলার উবাহাটা গ্রামের রফিক মিয়ার বাড়িতে ডিবি পুলিশ অভিযান চালিয়ে জোসনা বেগম (৪২) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে। এ সময় তার কাছ থেকে ৮৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। সে সুনামগঞ্জ জেলার ছাতক থানার বেজপাড়া গ্রামের আমিনুল ইসলাম মিন্টুর স্ত্রী।
জোসনা দীর্ঘদিন ধরে উবাহাটার রফিক মিয়ার বাসা ভাড়া নিয়ে মাদক বিক্রি করে আসছে। বিষয়টি পুলিশের নজরে এলে গতকাল রবিবার সকাল ১০ টার দিকে ডিবির এসআই মোজাম্মেল হকের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক করে। এ ঘটনায় পুলিশ বাদি হয়ে মামলা করেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com