মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৯:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::

নবীগঞ্জে মামলা তদন্ত শেষে পুলিশ ফিরে আসার পর বাদীর স্বজনের উপর হামলা

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৪ জুন, ২০১৪
  • ৫৭৭ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে এক স্কুল শিক্ষিকার নারী নির্যাতন মামলার তদন্ত শেষে পুলিশ চলে আসার পর পুনরায় বাদীর আত্মীয় স্বজনের উপর হামলা চালায় প্রতিপক্ষের লোকজন। এতে আহত রুহিন আহমদ, জহুর উদ্দিন, খুদিজা বেগম, আমিনা বেগমকে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।
জানা যায়, নবীগঞ্জ উপজেলার গজনাইপুর ইউনিয়নের কায়াস্থ গ্রামের জহুর উদ্দিনের মেয়ে স্থানীয় কিন্ডার গার্টেন স্কুলের প্রধান শিক্ষক ফয়জুন বেগমকে একই গ্রামের ফিরোজ আলী, শাহ আলম, ছোটন মিয়া পূর্ব বিরোধের জের ধরে স্কুলে যাওয়ার পথে মারধর করে। এতে ফয়জুন বেগম বাদী হয়ে উল্লেখিত ব্যক্তিদের আসামী করে আদালতে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করেন। আদালত মামলাটি তদন্তের জন্য নবীগঞ্জ থানা পুলিশকে দায়িত্ব প্রদান করেন। গত রবিবার বিকালে তদন্তকারী কর্মকর্তা নবীগঞ্জ থানার এস আই সুধীন দাশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শেষে ফিরে আসেন। এদিকে পুলিশ চলে আসার পরপরই প্রতিপক্ষের লোকজন স্কুল শিক্ষিকা ফয়জুন বেগমের আত্মীয়-স্বজনের উপর হামলা চালায়। এতে উল্লেখিত লোকজন আহত হয়। হামলাকারীরা এ সময় তাদের দোকানে থাকা কম্পিউটার ভাংচুর করে নগদ ৭ হাজার টাকা নিয়ে যায়। এ ব্যাপারে ফয়জুন বেগম বাদী হয়ে হামলাকারীদের বিরুদ্ধে নবীগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com