বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ১২:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

শহরের খোয়াই নদীর পাড়ে গড়ে উঠা অবৈধ স্থাপনা থেকে এক মাদক বিক্রেতা আটক

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৬ আগস্ট, ২০২১
  • ৫৭৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের কিবরিয়া ব্রীজ সংলগ্ন খোয়াই নদীর পাড়ে গড়ে উঠা অবৈধ স্থাপনা থেকে এক মাদক বিক্রেতাকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। গত মঙ্গলবার বিকাল ৫টার দিকে অভিযান চালিয়ে আব্দুল কাইয়ূম (৩২) কে আটক করা হয়। পরে তাকে নির্বাহী ম্যাজিস্ট্রেট আফিয়া আমিন পাপ্পার ভ্রাম্যমান আদালতে হাজির করা হলে গাঁজা সেবনের অভিযোগে তাকে ১ মাসের বিনাশ্রম কারাদ- প্রদান করা হয়। সে উমেদনগর গ্রামের আব্দুস সবুরের পুত্র। ভ্রাম্যমান আদালতকে সহায়তা করে সদর থানার একদল পুলিশ। জানা যায়, হবিগঞ্জ-নবীগঞ্জ সড়কের খোয়াই নদীর বাধে দীর্ঘদিন ধরে গড়ে উঠা অবৈধ স্থাপনাগুলোতে মাদক সেবনসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ড চলে আসছে। পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী শাহনেওয়াজ তালুকদার বলেন, এই অবৈধ স্থাপনার বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেয়া নেয়া হবে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com