বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৮:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

প্রতিপক্ষের হামলায় যুবক আহত

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৪ আগস্ট, ২০২১
  • ৪০৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার তেঘরিয়া ইউনিয়নের রজবপুর গ্রামে তুচ্ছ ঘটনা নিয়ে সোহেল মিয়া (২৫) নামের এক যুবকের হাত কেটে দিয়েছে প্রতিপক্ষের লোকজন। গুরুতর আহত অবস্থায় তাকে সিলেট এমএজি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। সে ওই গ্রামের দরবেশ আলীর পুত্র।
জানা যায়, একই গ্রামের চেরাগ আলীর পুত্র সাইদুরের সাথে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এর জের ধরে গত ২১ আগষ্ট দুপুরে তাকে ঝিটকা সড়কের পয়েন্টে একা পেয়ে প্রতিপক্ষের লোকজন কুপিয়ে ক্ষতবিক্ষত করে। তার বাম হাত শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসে। সেখানে তার অবস্থার অবনতি হলে সিলেট এমএজি ওসমানি মেডিকেলে প্রেরণ করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com