শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১২:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জের ইনাতগঞ্জ সড়ক এখন মরণ ফাদঁ কাজ নিয়ে তদন্তের দাবী ॥ আজ মানববন্ধন হবিগঞ্জ প্রেসক্লাবে গোলাম মোস্তফা রফিকসহ ৩ জনের মৃত্যুতে শোকসভা ও দোয়া মাহফিল গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে এমপি ফয়সল ও শাম্মী আক্তারের শোক নবীগঞ্জে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে চার গ্রামের পঞ্চায়েতের কবরস্থান দখলের অভিযোগ শহরে রাজনগর ও আনোয়ারপুরে দুই দল যুবকের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া বানিয়াচং দক্ষিণ আঞ্চলিক শ্রমিক কমিটি গঠন আবুল কাশেম আহবায়ক, রুবেল মিয়া সদস্য সচিব বাহুবলের রাবার বাগান কর্মী মোশাররফের বিরুদ্ধে দুর্নীতি ও সরকারি সম্পদ লুটের অভিযোগ নবীগঞ্জে সারের ডিলার পয়েন্টে বিশেষ অভিযান ॥ জরিমানা চুনারুঘাটে গ্রামীণ ব্যাংক কর্মকর্তার বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি ॥ মালামাল লুট হবিগঞ্জ সদর থানা পুলিশের বিশেষ অভিযান ॥ গ্রেপ্তার ৪

বানিয়াচঙ্গে শিশু ধর্ষণের ঘটনায় জড়িতকে দ্রুত গ্রেপ্তারের আশ্বাস দিলেন পুলিশ সুপার মুরাদ আলি

  • আপডেট টাইম সোমবার, ২৩ আগস্ট, ২০২১
  • ৪৩৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচঙ্গে ৬ বছরের শিশু ধর্ষণের ঘটনায় জড়িতকে দ্রুত গ্রেফতারের আশ্বাস দিয়েছেন পুলিশ সুপার এসএম মুরাদ আলি। তিনি রবিবার রাতে হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালে মেয়েটি দেখতে যান। এ সময় তিনি মেয়েটি অভিভাবকদের সাথে কথা বলে ঘটনায় জড়িত রাজমিস্ত্রি অলিদ মিয়া (২৪) কে দ্রুত গ্রেফতারের আশ্বাস দেন। এ সময় উপস্থিত ছিলেন-হবিগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ মাসুক আলী। পুলিশ ও মেয়েটি পারিবারিক সূত্র জানায়, শনিবার বিকালে বানিয়াচং উপজেলা সদরের ৪নং দক্ষিণ-পশ্চিম ইউনিয়নের যাত্রাপাশা দিঘির পাড়ের মোতাব্বির মিয়ার ছেলে অলিদ মিয়া ৬ বছরেরই শিশুকে কৌশলে তাদের ঘরে নিয়ে ধর্ষণ করে। পরে শিশুটির অতিরিক্ত রক্তক্ষরণ হওয়ায় তার মা-বাবার নজরে আসে। এক পর্যায়ে শিশুটি অসুস্থ হয়ে পড়লে তাৎক্ষণিক হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। এ ঘটনার পরই অভিযুক্ত ধর্ষক অলিদ মিয়া এলাকা ছেড়ে পালিয়ে গেছে। এ দিকে ঘটনার পরই ধর্ষণের ঘটনায় জড়িত অলিদ মিয়াকে গ্রেফতারের জন্য পুলিশ অব্যাহত অভিযান চালিয়ে যাচ্ছে। শুধু পুলিশই নয়, র‌্যাব-৯ পক্ষ থেকে ধর্ষক অলিদ মিয়াকে গ্রেফতারের জন্য অভিযান পরিচালনা করা হচ্ছে। এ ব্যাপারে বানিয়াচং থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এমরান হোসেন জানান, ঘটনার খবর পাওয়ার পরই ঘটনাস্থল পরিদর্শন করেছি। তিনি বলেন-এ ঘটনায় জড়িতকে গ্রেফতারের জন্য পুলিশ অব্যাহত অভিযান পরিচালনা করছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com