বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৯:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

শ্রীমঙ্গলে চুনারুঘাটের ৩ মাদক বিক্রেতা গ্রেফতার

  • আপডেট টাইম শুক্রবার, ২০ আগস্ট, ২০২১
  • ৩৭৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ মৌলভীবাজারের শ্রীমঙ্গলে চুনারুঘাটের ৩ মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় সাড়ে ৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়। যার বাজার মূল্য প্রায় ১ ল টাকা। বৃহস্পতিবার (১৯ আগস্ট) দুপুরে এক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে গাঁজা উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন, শ্রীমঙ্গল-কমলগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. সহিদুল হক মুন্সী।
তিনি জানান, শ্রীমঙ্গল উপজেলাকে মাদক মুক্ত রাখতে প্রতিদিন মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হচ্ছে। তারই অংশ হিসেবে বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার সাতগাঁও ইউনিয়নের লছনা বাজার থেকে ৬ কেজি গাঁজাসহ দুই ব্যক্তিকে আটক করা হয়। তখন ঘটনাস্থল থেকে ১ জন পালিয়ে যায়। আটককৃতরা হলেন, চুনারুঘাট থানার ষাড়েরকোনা গ্রামের সাবু মিয়ার ছেলে হিরন মিয়া (২২) ও চাঁনপুর বস্তির জলিল আহমেদের ছেলে রশিদ মিয়া (২৪)। এবং পলাতক ব্যক্তি একই থানার ষাড়েরকোনা গ্রামের মো. আক্কাছ আলীর ছেলে মো. রিমন মিয়া (২৮) বলে জানান তিনি। এছাড়াও এএসপি শহীদুল হক মুন্সী বলেন, গত ১৮ই’ আগস্ট উপজেলার মির্জাপুর ইউনিয়নের বৌলাছড়া চা বাগানের নাচ ঘরের কাছ থেকে একই এলাকার মৃত মানিক ভৌমিজ এর ছেলে সুমন ভৌমিজ’কে ৫০০ গ্রাম গাঁজাসহ আটক করে থানা পুলিশ। এ সময় প্রেস ব্রিফিং এ উপস্থিত ছিলেন, শ্রীমঙ্গল-কমলগঞ্জ (সার্কেল) এএসপি শহীদুল হক মুন্সী, শ্রীমঙ্গল থানার (ওসি) মো. আব্দুছ ছালেক, পুলিশ পরিদর্শক অপারেশন নয়ন কারকুন প্রমুখ। ওসি, আব্দুছ ছালেক জানান, আটককৃতদের মাদক আইনে মামলা দায়ের পূর্বক মৌলভীবাজার আদালতে প্রেরণ করা হয়েছে। পলাতক ব্যক্তি আটকে অভিযান অব্যাহত আছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com