শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০২:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে কলেজ ছাত্র মঞ্জুর হত্যা মামলার ৮ আসামি কারাগারে বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে

সিরিজ বোমা হামলার প্রতিবাদে হবিগঞ্জ স্বেচ্ছাসেবকলীগের মানববন্ধন অনুষ্টিত

  • আপডেট টাইম বুধবার, ১৮ আগস্ট, ২০২১
  • ৪৫৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ ২০১৫ সালে দেশে ব্যাপী সিরিজ বোমা হামলার প্রতিবাদে হবিগঞ্জে মানববন্ধন করেছেন জেলা স্বেচ্ছাসেবকলীগ। গতকাল সকাল ১১ টার দিকে হবিগঞ্জ সদর মডেল থানার সামনে এই মানববন্ধন অনুষ্টিত হয়। হবিগঞ্জ জেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি মোঃ কামরুল হাসানের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট ফয়জুল বশির চৌধুরী সুজনের পরিচালনায় এতে বক্তব্য রাখেন, হবিগঞ্জ জেলা আওয়ামীলীগের সদস্য সেলিম চৌধুরী, সাবেক দপ্তর সম্পাদক অনুপ কুমার দেব মনা, জেলা স্বেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি অমর কুমার দাশ পলাশ, যুগ্ম সাধারণ সম্পাদক আহসানুল হক সুজা, জাতীয় পরিষদ সদস্য আব্দুল আওয়াল দুদু, সাংগঠনিক সম্পাদক শেখ মিজানুর রহমান, বাবুল চৌধুরী। উপস্থিত ছিলেন, হবিগঞ্জ সদর উপজেলা স্বেচ্ছাসেবকলীগ নেতা হোসাইন আহমেদ লিটন, পৌর স্বেচ্ছাসেবকলীগ নেতা, পদাঙ্গক পাল চৌধুরী, মহিনুল ইমরান, বখতিয়ার আহমেদ অপু, জামান রাকিব, রাজীব শীল, জুনা আক্তার, মানিক দাশ, আবুল কাশেম, রেজাউল স্বপন, আকাশ, ইউনুফ প্রমূখ। সভায় বক্তারা, দেশ ব্যাপী সিরিজ বোমা হামলায় জড়িত ব্যক্তিদের আইনের আওতায় খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com