মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ১২:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

বানিয়াচঙ্গে বিষপানে এক ব্যক্তির মৃত্যু

  • আপডেট টাইম বুধবার, ১৮ আগস্ট, ২০২১
  • ৩৮৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং উপজেলার খাগাউড়া গ্রামে মোতালিব মিয়া (৪৫) নামের এক ব্যক্তি বিষপানে আত্মহত্যা করেছে। সে ওই গ্রামের আব্দাল মিয়ার পুত্র। গতকাল মঙ্গলবার দুপুরে পারিবারিক কলহের জের ধরে বিষপানে আত্মহত্যার চেষ্টা চালায়। পরিবারের লোকজন তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে এলে আশংকাজনক অবস্থায় তাকে সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। পথে সে মারা গেলে লাশ হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসা হয়। সদর থানা পুলিশ লাশের সুরতহাল তৈরি করে মর্গে প্রেরণ করে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com