বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৪:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

শহরের রশিদ হত্যা মামলার মূলহোতা মামুনের রিমান্ড মঞ্জুর

  • আপডেট টাইম মঙ্গলবার, ১৭ আগস্ট, ২০২১
  • ৪২৮ বা পড়া হয়েছে

 

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের ব্যবসায়ী আব্দুর রশিদ হত্যা মামলার মূলহোতা মামুন মিয়া (৩৫) এর রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গতকাল সোমবার দুপুরে হবিগঞ্জের বিজ্ঞ অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ইয়াছিন আরাফাতের আদালতে শুনানী শেষে দুইদিনের জেল রিমান্ড মঞ্জুর করেন আদালত। বাদি পক্ষে মামলা পরিচালনা করেন এডভোকেট চৌধুরী আশরাফুল বারী নোমান ও আসামি পক্ষে ছিলেন মোঃ নুরুজ্জামানসহ অন্যান্য আইনজীবি। মামুন ওই গ্রামের নানু মিয়ার পুত্র। এর আগে মামলার তদন্তকারী কর্মকর্তা এই চাঞ্চল্যকর হত্যা মামলায় মামুনের বিরুদ্ধে ৫ দিনের রিমান্ড আবেদন করেন। জানা যায়, গত ১৯ নভেম্বর নতুন খোয়াই মুখ এলাকায় টমটম স্ট্যান্ড দখল নিয়ে দুই দল লোকের মাঝে সংঘর্ষ হয়। এতে পুলিশসহ অন্তত ৫০ জন আহত হয়। এর মাঝে ওই এলাকার ফার্নিচার ব্যবসায়ী শেখ আব্দুর রশিদও গুরুতর আহত হন। পরে সিলেটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ ঘটনায় তার ভাই বাদি মুখলেছুর রহমান বাদি হয়ে একটি হত্যা মামলা দায়ের করে। এ মামলায় মামুন মিয়া, তার পিতা নানু মিয়া, মধু মিয়া, তার ছেলে তানভীরসহ অর্ধশতাধিক ব্যক্তিকে আসামি করা হয়। দীর্ঘদিন পলাতক থাকার পর মামুন আদালতে হাজির হলে কারাগারে প্রেরন করা হয়।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com