বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৪:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

আজমিরীগঞ্জের শিবপাশায় ১১ বছরের কিশোরী নিখোঁজ

  • আপডেট টাইম রবিবার, ১৫ আগস্ট, ২০২১
  • ৩৪৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ আজমিরীগঞ্জের শিবপাশায় জুই আক্তার নামে ১১ বছরের এক কিশোরীকে গত ৩ দিন ধরে খুঁজে পাওয়া যাচ্ছেনা। নিখোঁজ কিশোরী শিবপাশা গ্রামের আটপাড়া মহল্লার নজরুল ইসলামের মেয়ে নিখোঁজ কিশোরীটি স্থানীয় নুরপুর প্রাইমারী স্কুলের ৪ র্থ শ্রেণীর ছাত্রী। ৩ দিন ধরে কোথায় খুঁজে না পেয়ে নিখোঁজ কিশোরীর মা রুকেয়া বেগম শনিবার দুপুরে আজমিরীগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরী করেছেন। (ডায়েরী নং-৬০০, তাং-১৪.৮.২১)। ডায়েরীতে নিখোঁজ কিশোরীর মা রুকেয়া বেগম উল্লেখ করেন, গত ১২ আগস্ট বৃহস্পতিবার সকাল ৮ টার দিকে বাড়ির পাশ্ববর্তী আটপাড়া মহল্লার মক্তব থেকে কায়দা পড়ে কিশোরী জুই বাড়িতে আসে। এ সময় তার বড় ভাই রায়হান তাকে ভাত খেতে বললে সে আসি বলে বাড়ির পিছনের দরজা দিয়ে বের হয়ে চলে যায়। এরপর থেকে সে আর বাড়ি আসেনি। নিখোঁজ হওয়ার পর থেকেই ৩ দিন ধরে ওই কিশোরীর অভিভাবকরা আত্মীয়স্বজনদের বাড়িসহ সর্বত্র খোঁজাখোজি করেও তাকে পায়নি। অভিভাবকরা জানায়, এক বছর পূর্বেও সে এভাবেই বাড়ি থেকে হারিয়ে যায়। পরে অনেক খুঁজাখুজি করে বানিয়াচং থেকে তাকে উদ্ধার করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com