বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৬:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

মাধবপরে যুবতীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার

  • আপডেট টাইম শনিবার, ১৪ আগস্ট, ২০২১
  • ৪২৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ মাধবপুরে বিয়ের প্রলোভন দিয়ে সুন্দরী যুবতীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় কথিত প্রেমিককে গ্রেফতার করেছে পুলিশ। এদিকে ওই যুবতীর ডাক্তারী পরীক্ষার জন্য তাকে গতকাল শুক্রবার বিকালে মাধবপুর থানা পুলিশ হবিগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করে। পুলিশ ও নির্যাতিতা সূত্রে জানা যায়, উপজেলার উত্তর বরগ গ্রামের মাসুক মিয়ার পুত্র সিএনজি চালক সেন্টু মিয়া (২৫) প্রায়ই প্রতিবেশী হুকুম আলীর যুবতী কন্যাকে উত্যক্ত করতো। সেন্টুর উত্যক্তে অতিষ্ঠ হয়ে ওই যুবতী বাধ্য হয়ে তার সাথে প্রেমের সম্পর্কে জড়ায়। এক পর্যায়ে বিয়ের প্রলোভন দিয়ে গত ১১ আগষ্ট রাতে বাড়িতে কেউ না থাকার সুযোগে সেন্টু মিয়া ওই যুবতীকে জোর করে ধর্ষণ করে এবং এ বিষয়ে বাড়াবাড়ি না করতে হুমকি দেয়। পরের দিন বিষয়টি জানাজানি হলে স্থানীয় মাতব্বররা রফাদফার চেষ্টা করে। সমাধান না হওয়ায় গত বৃহস্পতিবার রাতে ধর্ষিতা নিজেই বাদি হয়ে সেন্টু মিয়ার বিরুদ্ধে থানায় মামলা দায়ের করে। মামলার রুজুর পর ওসি আব্দুর রাজ্জাকের নেতৃত্বে একদল পুলিশ সেন্টুকে গ্রেপ্তার করে। তিনি জানান, আসামিকে গ্রেফতার করে কারাগারে প্রেরণ করা হয়েছে এবং নির্যাতিতার মেডিকেল শেষে আদালতে জবানবন্দির জন্য প্রেরণ করা হবে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com