বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

“হবিগঞ্জ ওয়েলফেয়ার এসোসিয়েশন, কুয়েত” নামে একটি সামাজিক সংগঠনের আত্ম প্রকাশ ॥ আলমগীর সভাপতি, শফিক সাধারণ সম্পাদক ও হেলাল সাংগঠনিক সম্পাদক

  • আপডেট টাইম মঙ্গলবার, ১০ আগস্ট, ২০২১
  • ৪৩৩ বা পড়া হয়েছে

কুয়েত থেকে শাহ সালেহ আহমেদ ॥ কুয়েতে বসবাসরত হবিগঞ্জ জেলার প্রবাসীদের সমন্নয়ে প্রবাসী কল্যাণ ও আর্ত-মানবতা সেবার লক্ষে “হবিগঞ্জ ওয়েলফেয়ার এসোসিয়েশন, কুয়েতে” নামে একটি সামাজিক সংগঠনের আত্ম প্রকাশ ঘটেছে। এ উপলক্ষে গত ৬ আগষ্ট কুয়েত জিলিব আল সুয়েখ এ এক আলোচনা সভার আয়োজন করা হয়।
উক্ত সভায় সভাপতিত্ব করেন কুয়েত প্রবাসী হবিগঞ্জের প্রবীণ মুরুব্বি শাহ সালেহ আহমেদ। মোঃ আনোয়ার হোসেন এর পরিচালনা সভায় বক্তব্য রাখেন আজমান খান, মোহাম্মদ শাহাজান মিয়া, আলমগীর মিয়া, তোফাজ্জল চৌধুরী, আনোয়ার হোসেন, আব্দুল জলিল, হেলাল মিয়া, অলি আহমেদ, বুলবুল আহমেদ প্রমুখ।
সভায় সর্বসম্মতিক্রমে একটি পরিচালনা কমিটি ও ৯ সদস্য বিশিষ্ট একটি উপদেষ্টা পরিষদ গঠন করা হয়। আলমগীর মিয়াকে সভাপতি, অলিউর রহমান শফিককে সাধারণ সম্পাদক এবং হেলাল আহমদকে সাংগঠনিক সম্পাদক করে ২৫ সদস্য বিশিষ্ট আংশিক পরিচালনা কমিটি গঠন করা হয়।
৯ সদস্য বিশিষ্ট উপদেষ্টা পরিষদের নেতৃবৃন্দ হলেন- আজমান খান, শাহ সালের আহমেদ, মোহাম্মদ শাহাজান মিয়া, ফখরুল আমিন, ফয়েজ আহমেদ, আব্দুল হক, আব্দুর রউফ, মোহাম্মদ ওয়াহিদুর রহমান ও মোজাম্মেল হোসেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com